কলকাতা , ৩ মার্চ:- প্রথম দফা ভোট গ্রহণের দিন পিছনোর দাবি জানিয়েছে ট্যুর অপারেটর দের সংগঠন ট্যুর এজেন্টস এস্যোসিয়েশন অফ বেঙ্গল। তাদের দাবি 27 মার্চ প্রথম দফার ভোটের পরদিন দোল উৎসব। ফলে বহু পর্যটকরা তাদের বুকিং বাতিল করছেন। তাদের প্রায় ৫০ কোটি টাকা ক্ষতি হচ্ছে। তাই ওই দিন ভোট পিছনোর আর্জি জানিয়েছেন তারা। উল্লেখ্য ২৭ মার্চ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দিনে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের ৩০ টি আসনে ভোট নেওয়া হবে।
Related Articles
রাজ্যের আইন শৃঙ্খলাকে ঢেলে সাজাতে চাইছে রাজ্য সরকার।
কলকাতা, ১১ নভেম্বর:- রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যে পুরনো থানার এলাকা পুনর্বিন্যাস করা হয়েছে। তৈরি করা হয়েছে নতুন নতুন পুলিশ কমিশনারেট এবং বহু থানা। এইসব থানা পরিচালনার জন্য পুলিশের বিভিন্ন স্তরে বিপুল কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়টি আলোচিত হয়েছে। এই পর্যায়ে […]
দলীয় পতাকার জামা গায়ে দিয়ে খানাকুল থেকে পায়ে হেঁটে মুখ্যমন্ত্রীর সভাস্থলে তাইবুল মন্ডল।
হুগলি, ২৮ জানুয়ারি:- প্রধানমন্ত্রী সভায় ১০ দিন পরে সিঙ্গুরের ইন্দ্রখালীতে সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন তারপরে জনসভা করবেন তিনি। ইতিমধ্যেই সভাস্থলে কর্মী সমর্থকদের ভিড় জমতে শুরু করেছে। তারই মাঝে দলীয় পতাকার জামা গায়ে দিয়ে ষাট কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সিঙ্গুরের সভাস্থলে দেখা যায় তাইবুল মন্ডল কে। Post Views: […]
কোথাও থিম কোথাও সাবেকিআনা, জমজমাট হাওড়ার পুজো।
হাওড়া, ৩০ সেপ্টেম্বর:- কোথাও থিমের ছোঁয়া আবার কোথাও সাবেকিআনা। এবারেও রীতিমতো চমক জাগাতে তৈরি হাওড়ার পুজো। এবার ৮৮তম বছরে পপদার্পণ করল মধ্য হাওড়ার দেশপ্রাণ শাসমল রোডের ব্যাঁটরা অন্নপূর্ণা বারোয়ারি ও হাওড়া অন্নপূর্ণা ব্যায়াম সমিতির দূর্গাপুজো। এদের পুজো সাবেকি। কোনও থিম থাকছে না। মন্ডপের আকর্ষণ নয়নাভিরাম দেবী প্রতিমা। আর কয়েক ফুটের বিশাল ঝাড়বাতি। সরকারি নিয়ম অনুযায়ী […]











