হুগলি, ২০ ফেব্রুয়ারি:- বৈদ্যবাটিতে সিপিআইএম এর কার্যালয়ে এক ঘন্টার মিটিং শেষে মহঃ সেলিম প্রদীপ ভট্টাচার্য নৌসাদ সিদ্দিকিরা বললেন,আলোচনা আরো কয়েকবার হবে।তিন দলের দুবার বৈঠকেও রফা সূত্র বেরোলো না কেন,সাংবাদিকদের প্রশ্নে সেলিম বলেন,২৯৪ টা আসন নিয়ে আলোচনা তাই সময় লাগবে।আরো কয়েকবার আলোচনা হতে পারে।দক্ষিনবঙ্গের আসন গুলো নিয়ে আলোচনা মিটেছে। জোট নিয়ে সদর্থক আলোচনা হয়েছে।প্রদীপ ভট্টাচার্য বলেন,সব আসন ধরে ধরে কার কি অবস্থা সেটা আলোচনা হয়েছে।নৌসাদ বলেন,আজকে দক্ষিণ বঙ্গের আসন ঠিক হয়ে গেছে।উত্তরবঙ্গ নিয়ে আলোচনা করতে হবে।সেক্ষেত্রে আসন ৪৪ টা থেকে বেশি বা কম হতে পারে।তবে যেভাবে আলোচনা হয়েছে তা সদর্থক।২৮ ফেব্রুয়ারী ব্রিগেডের সভায় আব্বাসের দল উপস্থিত থাকবে কিনা,সে বিষয়ে নৌসাদ বলেন,আসন ভাগ নিয়ে আলোচনা চলছে।দু এক দিনের মধ্যে পরিস্কার হয়ে যাবে।তখন জানিয়ে দেওয়া যাবে ব্রিগেডে কারা থাকবে।
Related Articles
রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাওড়ায় মিছিল তৃণমূলের।
হাওড়া , ২০ ফেব্রুয়ারি:- রান্নার গ্যাস, পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাওড়ায় মিছিল করল তৃণমূল। শনিবার সকালে ৬২ নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল হয়। নেতৃত্বে ছিলেন ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক কৈলাশ মিশ্র। মিছিল শুরু হয় লিলুয়া ফ্লাইওভার থেকে। এরপর বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিল শেষ […]
হুগলীতে জেলা সভাপতির ডানা ছেঁটে কোর কমিটি গঠন দলনেত্রীর।
হুগলি , ১৪ অক্টোবর:- ঘরে বাইরে প্রবল চাপের মুখে পড়ে হগলি জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদবের ডানা ছাটল রাজ্য নেতৃত্ব। বুধবার ক্যামাক স্ট্রীটে নিজের অফিসে জেলার বিবাদমান দুই পক্ষকে নিয়ে ম্যারাথন বৈঠক করেন অভিষেক বন্দোপাধ্যায় ও সুব্রত বক্সী। ছিলেন প্রশান্ত কিশোর। জেলার তরফে দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরুপ পোদ্দার, বিধায়ক প্রবীর ঘোষাল, বেচারাম মান্না, স্নেহাশিস […]
লিলুয়ায় বর্ষবরণের পার্টি চলাকালীন ঝামেলার রেশ গড়ালো নিউ ইয়ারের দুপুরেও।
হাওড়া, ১ জানুয়ারি:- শুক্রবার রাতে বর্ষবরণের নাইট পার্টি চলার সময় হাওড়ার লিলুয়ায় দুটি পাড়ার ছেলেদের মধ্যে ব্যাপক গন্ডগোল হয়। ইট ছোঁড়ার অভিযোগ ঘিরে এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার পয়লা জানুয়ারি দুপুরে ফের নতুন করে অশান্তি হয়। লিলুয়ার পেয়ারাবাগানের সঙ্গে খালপাড় ভূতবাগানের ছেলেদের ঝামেলা হয়। শনিবারের ঝামেলায় পেয়ারাবাগানের একটি স্থানীয় ক্লাবের সম্পাদককে ব্যাপক মারধর করা হয় […]









