হাওড়া , ১৭ ফেব্রুয়ারি:- দেশনায়ক বাংলার বীর সন্তান নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে হাওড়ায় এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে চারাবাগান নেতাজী সংঘ ( হাওড়া ) এর উদ্যোগে। বছরব্যাপী এরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। গত ২২জানুয়ারি এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ২৩ জানুয়ারি বসে আঁকো প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, নেতাজীর জীবন নিয়ে ক্যুইজ কনটেস্ট সহ বিভিন্ন প্রতিযোগিতা হয়। এরপর ১৪ফেব্রুয়ারী নেতাজীর জীবন নিয়ে এক প্রদর্শনীর উদ্বোধন হয়। প্রদর্শনী চলবে আজ পর্যন্ত। নেতাজিকে নিয়ে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি ড: অলোক কুমার মুখোপাধ্যায়, বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুশোভন ঘোষমন্ডল, ডাঃ দেবাঞ্জন শাসমল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Related Articles
পরিত্যক্ত বাড়িতে সাফাই করতে গিয়ে বোমা ফেটে গুরুতর জখম এক সাফাই কর্মী জগদ্দলে।
ব্যারাকপুর, ২ মার্চ:- একটি পরিত্যক্ত বাড়িতে আবর্জনা সাফাই করতে গিয়ে সেখানে লুকিয়ে রাখা বোমা ফেটে গুরুতর জখম একজন সাফাই কর্মী। মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার শ্যামনগর ব্যানার্জি পাড়ায়। দীর্ঘদিন ধরে পরে থাকা জরাজীর্ণ ওই বাড়িরটির অংশিদাররা সম্প্রতি স্থানীয় এক বাসিন্দা সুব্রত সরকারের কাছে বিক্রি করে দেন। সোমবার থেকে বর্তমান বাড়িটির মালিক সুব্রতবাবু দুজনকে […]
করোনা মোকাবিলায় প্রশাসনিক দক্ষতার আবারো প্রমান দিলেন মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা।
তরুণ মুখোপাধ্যায় ,২৩ মার্চ:- করোনা মোকাবিলায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রশাসনিক দক্ষতার শীর্ষে উঠে বিভিন্ন রকম ব্যবস্থা নিচ্ছেন তাতে তিনি আরেকবার প্রমাণ হলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সত্যিই মমতাময়ী । করোনার মারণ ভ্রুকুটি যখন সারাবিশ্বে ত্রাসের সৃষ্টি করেছে তা থেকে বাদ যায়নি আমাদের দেশ ভারতবর্ষ। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে বেশ কিছু মানুষ এই রোগে আক্রান্ত […]
বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের ছবিতে হাওয়াই চটি লাগানোকে কেন্দ্র করে চাঞ্চল্য কোন্নগরে।
হুগলি, ৯ এপ্রিল:- হুগলি জেলার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের ছবিতে হাওয়াই চটি লাগিয়ে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো কোন্নগর জোরাপুকুর এলাকায়। ভোটের আগের দিনেই দেখা যায় প্রবীর ঘোষালের ছবি দেওয়া ফ্লেক্সে হাওয়াই চটি লাগিয়ে দেওয়া হয়েছে। বিজেপির অভিযোগ ভোটের সময় এলাকায় উত্তেজনা ছড়াতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে।অপর দিকে তৃণমূলের দাবি […]






