হাওড়া , ১২ ফেব্রুয়ারি:- গতকাল বাম ছাত্র ও যুব সংগঠনের নবান্ন অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মিছিল আটকাতে কলকাতায় লাঠি, জলকামান ও কাঁদানে গ্যাস চালায় পুলিশ। বামেদের দাবি, এই ঘটনায় তাঁদের শতাধিক ছাত্র ও যুব কর্মী সমর্থক আহত হন। ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার ভোর ৬টা থেকে রাজ্যে ১২ ঘন্টার হরতালের ডাক দিয়েছে বামেরা। এই হরতালকে সমর্থন করছে কংগ্রেস। হাওড়াতেও আজ সকাল থেকে বামেদের হরতাল চলছে। তবে এখনও পর্যন্ত শহরের জনজীবন প্রায় স্বাভাবিক। সরকারি ও বেসরকারি বাস, ট্যাক্সি, প্রাইভেট গাড়ি চলছে। ইস্টার্ন রেলের হাওড়া ডিভিশনের ট্রেন পরিষেবা এখনও স্বাভাবিক।
Related Articles
আপাত শান্তিতে ষষ্ঠ দফা , তবুও এড়ানো গেলনা রক্তপাত।
সোজাসাপটা ডেস্ক , ২২ এপ্রিল:- বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া রাজ্যের ষষ্ঠ দফার নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। দিনভর মেঘলা মনোরম আবহাওয়ায় মানুষ ভোট দিয়েছেন উৎসবের মেজাজে। এরই মধ্যে বিক্ষিপ্তভাবে হলেও কিছু অশান্তির অভিযোগ এসেছে নির্বাচন কমিশনের কাছে। হাবড়া, অশোকনগর বাগদায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের মারধর, প্রভাবিত করা ভয় দেখানো এমনকি গুলি চালনারও অভিযোগ এসেছে। […]
অতীত যাঁরা ভুলে যান , তাঁদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে না – শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রাম , ২২ সেপ্টেম্বর:- অতীত যাঁরা ভুলে যান, তাঁদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে না। তাঁদের ভবিষ্যৎ অন্ধকারই হবে, এটাই চিরন্তন সত্য। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর নন্দীগ্রামে এ কথা বলেন সেখানকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ভূমিরক্ষা আন্দোলনের সৈনিক অমর শহিদ নিশিকান্ত মণ্ডলের একাদশ বর্ষের স্মরণ সভায় উপস্থিত হয়ে তাঁর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করে শুভেন্দুবাবু […]
আতঙ্কের নাম করোনা ,দুই রোগী কে সন্দেহ হওয়ায় বেলেঘাটা আই ডি হাসপাতালে পাঠানো হলো।
হুগলি, ১৬ মার্চ :- এবার হুগলীর উত্তরপাড়ায় করোনার ধাবা।করোনা সন্দেহে দুই রোগীকে বেলেঘাটা আই ডি তে রেফার করলেন উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল। গতকাল গভীর রাতে টুস্টু বাগ (৪৮) জনায়ের বাসিন্দা,সম্প্রতি মুম্বাই থেকে বাড়ী ফেরে, তার পরই জ্বর, সর্দি,কাশি গতকাল রাতে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে,ডাক্তারদের সন্দেহ হওয়ায় বেলেঘাটা আই ডি তে পাঠানো হয়।পরিবারের […]






