চিরঞ্জিত ঘোষ,চন্ডিতলা,২৫ মে:- আমফানের ধ্বংস লীলায় হুগলি চন্ডীতলা এবং জাঙ্গিপাড়া কতটা ক্ষতি হয়েছে তা দেখতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রবিবার হুগলি চন্ডীতলা এবং জাঙ্গিপাড়া এলেন । এদিন তিনি বিজেপির না করে তীব্র ভাষায় আক্রমণ করলেন। তিনি বললেন রাজ্যের একটি রাজনৈতিক দল পশ্চিমবঙ্গ কে তাদের পৈত্রিক সম্পত্তি ভেবে নিয়েছে। মানুষের দুর্গতি র সুযোগ নিয়ে তাদের ইন্ধন যোগাচ্ছে,গন্ডগোল পাকাবার চেষ্টা করছে। কিন্তু তা তো নয়। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এই প্রাকৃতিক দুর্যোগে বাংলা আজকে ক্ষতিগ্রস্ত ।এখানে যাদের ক্ষতি হয়েছে তাদের সাহায্যের ব্যাপারে কোন রঙ দেখা হবেনা ,কোন ধর্ম দেখা হবেনা ,কোন বর্ণ দেখা হবেনা, কোন পার্টি দেখা হবে না, যার যতটা ক্ষতি হয়েছে সে হিসাব করে তাদের সাহায্য করা হবে। এদিন তিনি চন্ডীতলা1 চন্ডীতলা 2 এবং জাঙ্গিপাড়ার কৃষকদের ক্ষতি বিষয়গুলি নিয়ে একটি বৈঠক করেন। তিনি জানান যে এখানকার মানুষ অধিকাংশ কৃষিজীবী। 80% মানুষ কৃষক এবং ম্যাক্সিমাম চাষের ক্ষতি হয়েছে কিছু কিছু ক্ষেত্রে কয়েকটি জায়গায় কৃষকরা তাদের ফসল তুলে নিলেও ক্ষতির পরিমাণ বিশাল। তার সঙ্গে প্রচুর ঘর বাড়ির ক্ষতি হয়েছে। কল্যান বাবু বলেন আমাদের সবথেকে প্রধান যে বিষয়টা দিকে নজর দিতে হবে সেটা হল কত তাড়াতাড়ি আবার পশ্চিমবঙ্গ কে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা, কিন্তু আমাদের কিছু লিমিটেশন আছে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী 25% শ্রমিক নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। তবে তার বিশ্বাস খুব শিগগিরই আবার পশ্চিমবঙ্গ তার স্বমহিমায় ফিরে আসবে। এদিন বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি। তিনি জানান যে সরকার চেষ্টা করছে যাতে তাড়াতাড়ি আবার সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যায় ।এবং আমরা আজকে এখানকার চাষীদের যে ক্ষতি হয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সমস্ত কিছু দেখে গেলেন এবং সমস্ত বিষয়টি অবগত হলেন এবং যত তাড়াতাড়ি সম্ভব যাতে এখানকার কৃষিজীবী মানুষ আবার স্বাভাবিক অবস্থ্যায় ফিরে আসে তার চেষ্টা করবেন।
Related Articles
সংক্রমণ কমলেও , নজরদারিতে চলবে না কোনো গাফিলতি , সতর্ক করলো কেন্দ্র।
কলকাতা, ৩০ জুন:- করোনার সংক্রমন হার কমলেও নজরদারিতে যাতে কোনরকম গাফিলতি না করা হয় সে ব্যাপারে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোকে পুনরায় সতর্ক করে দিয়েছে।সংক্রমনের হার নিম্নমুখী হলেও পরিস্থিতি সঠিক ভাবে পর্যালোচনা করে তবেই যাতে বিধি-নিষেধ শিথিল করা হয় তা নিশ্চিত করতে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা সমস্ত রাজ্যের মুখ্য সচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের চিঠি দিয়েছেন। […]
ছাত্রের মৃতদেহ উদ্দারকে কেন্দ্র করে রণক্ষেত্র ডানকুনি।
হুগলি , ১০ মার্চ:- সোমবার রাত থেকে টানা দুদিন নিখোঁজ থাকার পর রহস্যজনক ভাবে ডানকুনির নয়ানজুলি থেকে বি টেক পড়ুয়ার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে নয়ানজুলি থেকে ছাত্রের দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে মৃতের নাম সুদীপ্ত দেওয়ারি(১৯)। বাড়ি ডানকুনির স্বরুপনগরে। ছাত্র মৃত্যুর ঘটনায় পুলিশ কে নিশানা করে এ দিন দুর্গাপুর জাতীয় সড়ক অবরোধ […]
বাংলার আকাশে ফের অশনি সংকেত।
কলকাতা, ২০ মে:- ভোটের আবহেই বাংলার আকাশে ফের অশনি সঙ্কেত। বঙ্গোপসাগরে মাথা তুলছে ঘূর্ণিঝর রিমাল। আগামী শনিবার ষষ্ঠ দফার ভোটের দিন দুর্যোগের পূর্বাভাষ থাকায় বিশেষ সতর্কতা মূলক ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। ওইদিন ভোট হচ্ছে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী জেলায়। যেখানে দুর্যোগের পূর্বাভাষ থাকায় ভোটে বাড়তি আশঙ্কা তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বুধবার রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের কর্তাদের […]







