কলকাতা , ৮ ফেব্রুয়ারি:- বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে দেখা করলেন বিজেপি বিধায়ক সুনীল সিংহ ও বিশ্বজিৎ দাস। বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস ও নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংহ তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন। তাই এই সাক্ষাৎ নিয়ে হঠাৎ শুরু হয় জল্পনা। ‘উন্নয়নমূলক কাজে সাহায্য চাইতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ’, তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা উড়িয়ে দাবি সুনীল সিংহের। দেখা হতেই মুখ্যমন্ত্রীকে প্রণাম করেন বিশ্বজিৎ দাস। মুখ্যমন্ত্রীর সঙ্গে ২ বিধায়কের প্রায় ২০ মিনিট কথা। ‘বিধায়ক তহবিল নিয়ে কথা বলতে গিয়েছিলেন’, মুখ্যমন্ত্রী-দলত্যাগী ২ বিধায়কের সাক্ষাৎ নিয়ে দাবি তৃণমূলের।
Related Articles
অতিমারীর সময় জারি থাকা ব্যয় সংকোচন নীতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নতুন অর্থবর্ষে রাজ্যের।
কলকাতা, ১ এপ্রিল:- করোনা অতিমারী জনিত বিধিনিষেধ প্রত্যাহার করে নিলেও রাজ্য সরকার অতিমারীর সময় জারি থাকা ব্যয় সংকোচের নীতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ থেকে শুরু হওয়া ২০২২-২৩ অর্থবর্ষেও এই নিয়ন্ত্রণ বিধি চালিয়ে যাওয়ার কথা অর্থ দফতরের তরফে জানানো হয়েছে। অর্থ দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনও প্রকল্পের জন্য ৩০ লক্ষ থেকে দেড় কোটি টাকা […]
পুরভোট পরিচালনার জন্য ২৭ হাজারের বেশি ভোট কর্মী নিয়োগ করা হচ্ছে।
কলকাতা, ৫ ডিসেম্বর:- কলকাতা পুরসভার ভোট যত এগিয়ে আসছে প্রস্তুতিতে প্রশাসনিক তৎপরতাও বাড়ছে জোর কদমে। ভোট কর্মীদের প্রশিক্ষণ পর্বও শুরু হয়েছে। ইতিমধ্যেই দু দফায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে কর্মীদের। আরও কয়েক দফা প্রশিক্ষণের আয়োজন করা হবে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। এবার কোনও মহিলা কর্মীকে নিয়োগ না করেই কলকাতার পুরভোট পরিচালনার পরিকল্পনা করেছে রাজ্য […]
পুজোর পাঁচদিনে ২০১৯ এর তুলনায় ২৫ শতাংশ ব্যাবসা বৃদ্ধি হোটেল ও রেস্তোরাঁ শিল্পে।
কলকাতা, ১৭ অক্টোবর:- পুজোর এই পাঁচ দিনে শুধু হোটেল এবং রেস্তোরাঁ ব্যবসাতেই নতুন জোয়ার এসেছে। কোভিডের ছায়ায় ঢাকা ২০২০ সালের পুজোর তুলনায় তো বটেই কোভিড পূর্ব ২০১৯ সালের পুজোর তুলনায় তাদের ব্যবসা বেড়েছে ২৫ শতাংশ। এই ক্ষেত্রের ব্যবসায়ীরা বলছেন পুজোর সময় রাজ্যসরকার বাড়তি সময়ের জন্য হোটেল-রেস্তোরাঁ বার খুলে রাখার অনুমোদন দেওয়াতেই প্রাণ ফিরে পেয়েছে তাদের […]









