পশ্চিম মেদিনীপুর,৭ ফেব্রুয়ারি:- রবিবার হলদিয়ায় প্রধানমন্ত্রীর সভা, তার আগেই উত্তেজনা ছড়াল মেদিনীপুরে। বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাস ভাঙচুর, ও কর্মীদের ওপর ইট বৃষ্টির অভিযোগ উঠল। জানা যায়, এদিন পূর্ব মেদিনীপুরে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে যাওয়ার পথে মেদিনীপুর শহর লাগোয়া ধর্মার কাছে বিজেপি কর্মী সমর্থকদের বাসে হামলার অভিযোগ উঠলো তৃণমুল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার পরেই উত্তপ্ত হয় এলাকা। প্রতিবাদে মেদিনীপুর ধর্মা এলাকায় ৬০ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। অভিযুক্ত তৃণমূলের হামলাকারীদের গ্রেফতারের দাবী জানায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অতিরিক্ত পুলিশ সুপার সহ কোতয়ালী থানার বিশাল পুলিশ বাহিনী। কিছুক্ষণ অবরোধ চলার পর অবরোধ তুলে নেয় বিজেপি নেতৃত্ব।
Related Articles
ভোট চাইতে এসে বিজেপি টাকা দিলে নিয়ে নেবেন, ওটা আপনার টাকা, আরামবাগে অভিষেক।
হুগলি, ১৫ মে:- আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালী বাগের সমর্থনে পুরশুরার আদ্যামা কোল্ড স্টোরেজ মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা করলেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সভা থেকে বিজেপিকে আক্রমণ ও রাজ্য সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন অভিষেক। আরামবাগের সভা থেকে অভিষেক বলেন,‘আগামী ২০ তারিখ দিনটা ঐতিহাসিক। ২০১১ সালের ২০ মে […]
পরাক্রম দিবসে কলকাতায় প্রধানমন্ত্রী নেতাজির মূর্তি উদ্বোধন করেন।
কলকাতা , ২৩ জানুয়ারি:- নেতাজীর জন্মদিন এবছর পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সেই পরাক্রম দিবসে কলকাতায় উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচির সঙ্গে নেতাজী ভবনে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখান থেকে হাজির হন ঐতিহ্যবাসী ন্যাশনাল লাইব্রেরিতে। দুপুর তিনটে নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে তিনি হেলিকাপ্টারে রেস কোর্সে পৌঁছান। সেখান থেকে প্রধানমন্ত্রী […]
মালবোঝাই চলন্ত ম্যাটাডোরে আগুন লেগে আতঙ্ক ছড়িয়ে পড়ল দ্বিতীয় হুগলী সেতুতে।
হাওড়া,৫ মার্চ:- মালবোঝাই চলন্ত ম্যাটাডোরে আগুন লেগে আতঙ্ক ছড়িয়ে পড়ল দ্বিতীয় হুগলী সেতুতে। ম্যাটাডোর থাকা মালপত্র বাঁচাতে এগিয়ে এলেন অপর এক পথচারী। ঘটনাটি ঘটেছে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে। জানা গেছে, কলকাতার এজরা স্ট্রিট থেকে ইলেকট্রনিক্স গুডস কিনে আরামবাগের উদ্দেশ্যে যাচ্ছিলেন দেবকুমার মন্ডল নামের ব্যবসায়ী। কলকাতার দিক থেকে দ্বিতীয় হুগলি সেতুতে উঠে টোল […]









