কোচবিহার, ৪ ফেব্রুয়ারি:- বৃহস্পতিবার কোচবিহার ১ নম্বর ব্লকের ঘুঘুমারি এলাকায় দেওয়াল লিখনে মনোনিবেশ করলেন কোচবিহার জেলার যুব মোর্চার সভাপতি অজয় সাহা। এখনো পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, কিন্তু নির্বাচন সামনে। যতই সোশ্যাল মিডিয়ায় প্রচার থাকুক না কেন পুরনো পন্থা অবলম্বন করতে পিছপা হচ্ছেন না বিজেপি। ইতিমধ্যেই মিহির গোস্বামীর তত্ত্বাবধানে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের একাধিক এলাকায় দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে। এবার কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূলের দুর্গ হিসেবে খ্যাত ঘুঘুমারিতেও দেওয়াল লিখনের কাজ শুরু হল। অজয় সাহা বলেন, আমরা প্রার্থীর নাম দেওয়াল লিখনের ক্ষেত্রে ব্যবহার করছি না। কিন্তু পদ্মফুলকে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য দেয়াল লিখন একটি অনবদ্য পদ্ধতি। চলতি বছর কোচবিহার জেলায় নয়টি বিধানসভা কেন্দ্রের নয়টিতে জয়লাভ করার লক্ষ্যমাত্রা রয়েছে বিজেপির। তাই প্রথমদিন থেকেই কাজ শুরু করে নিজেদের জায়গা তৈরি করে নিতে বদ্ধপরিকর বিজেপি নেতৃত্ব।
Related Articles
পরীক্ষা চলাকালীন তৃনমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত দিনহাটা কলেজ চত্বর
কোচবিহার , ১৭ ডিসেম্বর:- কলেজে পরীক্ষা চলাকালীন তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা কলেজ চত্বর। বৃহস্পতিবার দুপুরে ওই ঘটনাটি ঘটেছে। ওই সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছে বলে জানা গিয়েছে। পরে তাদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দিনহাটা থানার পুলিশ। […]
ফুটবল বিশ্বকাপের বোধন আজ। হাওড়ায় ব্রাজিল-আর্জেন্টিনার ভক্তেরা প্রিয় দলের সাফল্য কামনায় করলেন যজ্ঞ।
হাওড়া, ২০ নভেম্বর:- ফুটবল বিশ্বকাপের বোধন আজ। হাওড়ায় ব্রাজিল-আর্জেন্টিনার ভক্তেরা প্রিয় দলের সাফল্য কামনায় করলেন যজ্ঞ। আর কয়েক ঘণ্টার অপেক্ষা। আর তারপরেই শুরু হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ মেগা উৎসব ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপ মানেই ভারতবর্ষ দ্বিধাভক্ত আর্জেন্টিনা এবং ব্রাজিলে। রবিবার সকালে হাওড়ার ঘোষপাড়া আজাদ হিন্দ সংঘের পক্ষ থেকে আর্জেন্টিনা সমর্থকরা তাদের প্রিয় ফুটবলার লিও মেসির সুস্থতা ও […]
যুদ্ধকালীন তৎপরতায় এক ঘন্টার মধ্যেই ব্যাবস্থা , হাসপাতালেই মাধ্যমিক দিলো বিথী।
সুদীপ দাস, ৯ মার্চ:- ছোট বোন সৃষ্টির সাথেই মাধ্যমিক দিচ্ছে বড় বোন বিথী। চুঁচুড়ার কাপাসডাঙ্গা সতীন সেন বিদ্যাপীঠের ছাত্রী এই বোনেদের মাধ্যমিকের সিট পরেছে হুগলী গার্লস হাই স্কুলে। মঙ্গলবার ইংরেজি পরীক্ষার দিন পরীক্ষাকেন্দ্রেই জ্বর আসতে শুরু করে বিথী বড়ালের। সেই অবস্থাতেই দাঁতে দাঁত কামড়ে পরীক্ষা দেয়। কারন ছোট বোন সৃষ্টি। একই কক্ষে থাকা সৃষ্টি দিদির […]










