হাওড়া , ৩ ফেব্রুয়ারি:- ‘কাজ চাই, কাজ দাও’ এই দাবি তুলে হাওড়ার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল DYFI কর্মীরা। বুধবার দুপুরে ওই কর্মসূচি নেয় বাম যুব সংগঠন DYFI. পরে সংগঠনের তরফে এক প্রতিনিধি দল হাওড়ার সাব রিজিওনাল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের জয়েন্ট ডিরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট এর কাছে ডেপুটেশন জমা দেন। পুনরায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু করার দাবি নিয়ে এদিন দুপুরে হাওড়ায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অভিযান করে DYFI. কাজ চাই, কাজ দাও এই দাবি নিয়ে শুরু হয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অভিযান কর্মসূচি। DYFI হাওড়া জেলা কমিটির ডাকে ওই কর্মসূচির ডাক দেওয়া হয়। DYFI এর দাবি, বেকার যুবক যুবতীদের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ভাঁওতা না দিয়ে পুনরায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু করতে হবে। এদিন DYFI কর্মীরা প্রথমে মিছিল করে হাওড়ার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের সামনে আসেন। এরপর তারা ওই অফিসের গেটে তালা লাগিয়ে দেন। এরপর DYFI কর্মীরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। পরে এক প্রতিনিধি দল ডেপুটেশন দেন।
Related Articles
রিষরায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ভুয়ো সিআইডি।
হুগলি, ২৪ নভেম্বর:- গাড়ির সামনে লাগানো পুলিশ বোর্ড লাগিয়ে ঘোড়ার সময় আটক,তল্লাসীতে মেলে আগ্নেয়াস্ত্র কার্তুজ। হুগলিতে ভুয়ো আয়কর অফিসারের পর এবার ভুয়ো সিআইডি ধরা পড়ল। রিষড়ার ৩ নম্বর রেলগেটের সামনে থেকে ভুয়ো সিআইডির পরিচয় দেওয়া ছয়জনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে নাকা চেকিং করার সময় তিন নম্বর রেলগেট এলাকায় একটি […]
মুখ্যমন্ত্রীর উন্নয়নের কাজ নিজের হাতে ভাঙলেন সিভিক ভলেন্টিয়ার।
প্রদীপ বসু, ১৭ মে:- নসিবপুর গ্রামপঞ্চায়েত এলাকায় মুখ্যমন্ত্রীর উন্নয়নের কাজ বাঁশ দিয়ে ভাঙলেন সিঙ্গুর থানার সিভিক ভলেন্টিয়ার। সিসি টিভি ফুটেজ প্রকাশ্যে।নসিবপুর থেকে নান্দা যাওয়ার রাস্তায় মানুষের সুবিধার জন্য হুগলি জেলা আরএমসি এর অর্থে লাগানো হয়েছিল হাই মাস্ট লাইট। আর সেই লাইট বাঁশ দিয়ে ভেঙে দিতে দেখা গেলো সিঙ্গুর থানার সিভিক ভলেন্টিয়ার সুরজিৎ ধারাকে। এই ঘটনার […]
তৃণমূলের কথাতেই পুলিশ বিজেপি কর্মী খুনের ঘটনাকে পারিবারিক বিষয়ে খুন বলে চালাতে চাইছে – সায়ন্তন বসু।
হাওড়া,২৫ ফেব্রুয়ারি:- তৃণমূলের কথাতেই পুলিশ সাঁকরাইলে বিজেপি কর্মী খুনের ঘটনাকে পারিবারিক বিষয়ে খুন বলে চালাতে চাইছে, মঙ্গলবার দুপুরে হাওড়ায় এসে এই অভিযোগ করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। আগামী ১ তারিখ কলকাতায় শহীদ মিনারে অমিত শাহের সভার আগে এদিন হাওড়ায় কর্মী কার্যকর্তাদের নিয়ে প্রস্তুতি মিটিং ডেকেছিল বিজেপি। সেই বৈঠকে হাজির ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক […]








