সুদীপ দাস , ৩১ জানুয়ারি:- বিজেপি বলে আসলে কোন দল নেই! তৃণমূল থেকে দল ভারিয়ে বিজেপিকে তৈরী করতে হচ্ছে। তৃণমূলে বাতিল যারা তাঁরা আজ বিজেপির নেতা। আবার এটাও স্পষ্ট হচ্ছে যে তৃণমূল বলেও আসলে কোন দল নেই! দল ভাঙিয়ে তৃণমূল তৈরী হয়েছিলো। যেদিন যে যেমন এদিক-ওদিক চান্স পাচ্ছেন চলে যাচ্ছেন। তৃণমূল যেমন ভাঙা বেড়া দিয়ে লোক ঢুকিয়ে অনৈতিক কাজ করছিলো, বিজেপি সেই ভাঙা বেড়ার সুযোগ নিয়ে তৃণমূল থেকে লোক ঢোকাচ্ছে। সকালে তৃণমূল, বিকেলে বিজেপি ফারাক কিছু নেই! বর্তমান রাজ্য রাজনীতিতে শাসক দল ছেড়ে একের পর এক বিজেপিতে যোগদানকে এভাবেই ব্যাখ্যা করলেন সিপিআইএম বিধায়ক সুজন চক্রবর্তী। আজ চন্দননগরে আয়োজিত বামেদের মহামিছিলে উপস্থিত হন সুজনবাবু। এদিন চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজার থেকে বামেদের মহামিছিল শুরু হয়। লাল ঝান্ডা হাতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে মিছিল এগিয়ে চলে। জিটি রোড ধরে এই মিছিল ভদ্রেশ্বর বাবুবাজারে গিয়ে সমাপ্ত হয়।
Related Articles
শ্রাবনের প্রথম সোমবার উপলক্ষে লক্ষাধিক পূর্নাথীর ভিড় তারকেশ্বর মন্দিরে।
প্রদীপ বসু, ২৪ জুলাই:- মন্দিরে প্রবেশের আগে মোট আটটি ড্রপ গেট করা হয়েছে।সাত টি পুলিশি সহায়তা ক্যাম্প,চারটি স্বাস্থ্য পরিষেবা ক্যাম্প তার মধ্যে দুটি স্পেশাল স্বাস্থ্য পরিষেবা ক্যাম্প করা হয়েছে। পাশাপাশি মন্দির সংলগ্ন দুধপুকুরে স্পিড বোর্ড সহ মোতায়েন করা আছে বিপর্যয় মোকাবিলার একটি দল এছাড়াও প্রস্তুত রাখা হয়েছে ফায়ার ব্রিগেডের একটি টিম এমনকি বোম্ব ডিসপোশাল টিম […]
ভোটের উত্তাপ যত বাড়ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ততটাই আরামবাগে।
আরামবাগ, ৬ ফেব্রুয়ারি:- আরামবাগ পৌরভোটের উত্তাপ ক্রমশ বাড়ছে।তৃনমুলের গোষ্ঠীদ্বন্দ্ব রাতভোর বোমাবাজি। ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। জানা গেছে, শনিবার রাত্রে আরামবাগের ১০ নম্বর ওয়ার্ডের বাদলকনা এলাকায় তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র ব্যাপক গন্ডগোল হয়। অভিযোগ ওঠে তৃণমূলের পৌরভোটের প্রার্থী তুষার কারফা ও তার দলবলের বিরুদ্ধে। তারাই […]
ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত হাওড়া পুরসভাও। খোলা হল কন্ট্রোল রুম। বৈঠক করলেন অরূপ রায়।
হাওড়া , ২৫ মে:- ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর মোকাবিলায় হাওড়া পুরসভায় সমবায় মন্ত্রী অরূপ রায় পুরসভার সাংগঠনিক প্রশাসকমন্ডলীকে নিয়ে পুরসভার মধ্যেই একটি কন্ট্রোল রুম খুললেন। অরূপ রায় বলেন, এবার ঘূর্ণিঝড় মোকাবিলায় আমরা অনেক বেশি সতর্কতা গ্রহণ করেছি। প্রতিটি থানা এলাকায় পুরসভার গাছ কাটার টিম পাঠানো হয়েছে। জল যাতে না জমে তারজন্যে পুরসভার সব পাম্প হাউস ও […]








