হুগলি , ৩১ জানুয়ারি:- উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল দিল্লি গিয়ে অমিত শাহ এর হাত ধরে বিজেপি দলে যোগদান করেছে। এরপরেই উত্তরপাড়ার পাপ বিদায় হয়েছে স্লোগান ওঠে তৃণমূলের পক্ষ থেকে। আজ কোন্নগর শহর তৃণমূলের পক্ষ থেকে অসিত চক্রবর্তীর নেতৃত্বে কোন্নগরে ব্যাপক বিক্ষোভ দেখালো তৃণমূল। প্রথমে বিধায়কের অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। এরপর কোন্নগর শহর জুড়ে প্রবীর ঘোষালের কুশপুতুল নিয়ে বলো হরি হরি বোল স্লোগান তুলে কোন্নগরের বিভিন্ন জায়গায় মিছিল করে তৃণমূল দলের নেতা কর্মীরা। এরপর কোন্নগরের সাধুর ঘাটে এসে শ্মশানের সামনে প্রবীর ঘোষালের কুশপুতুলে জুতো মারা হয় ও কুশপুতুল দাহ করা হয়।মিছিল থেকে স্লোগান ওঠে উত্তরপাড়ায় পাপ বিদায় হলো। পাশাপাশি প্রবীর ঘোষাল তার বিরুদ্ধে বিক্ষোভের প্রসঙ্গে বলেন এখন তৃণমূলের যা অবস্থা দলটাকে গঙ্গাজল দিয়ে শোধন করতে হবে। মানুষ আগামীদিনে রায় দেবে কাকে শোধন করা দরকার। ইভিএম মেসিন খোলার পর বোঝা যাবে মানুষ কাদের শোধন করেছে।
Related Articles
অজি সফরে যাচ্ছেন রোহিত , জানিয়ে দিল ভারতীয় বোর্ড
স্পোর্টস ডেস্ক , ৯ নভেম্বর:- অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে ফিরবেন ‘ফিট’ রোহিত শর্মা। রোহিত শর্মা সম্পূর্ণ ফিট নন। এই কারণ দেখিয়েই তাঁকে অজি সফরের জন্য ভারতীয় দলের বাইরেই রেখেছিলেন নির্বাচকরা। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি, কোনও দলেই জায়গা হয়নি হিটম্যানের। কিন্তু দল ঘোষণার পরের দিনই দেখা যায় মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে দিব্যি নেট প্র্যাকটিস করছেন রোহিত। তারপর […]
ফাঁকা মাঠে খেলায় সায় নেই সুনীলের।
স্পোর্টস ডেস্ক, ১৪ জুন:- ভাইচুং ভুটিয়ার পরে তিনিই প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে আজ, শুক্রবার জাতীয় দলের হয়ে খেলার ১৫ বছর পূর্ণ করছেন। তার আগে বেঙ্গালুরু থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে নানা প্রশ্নের উত্তর দিলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। তিনি বলেন,”প্রতিকূল পরিস্থিতিতে কী ভাবে শান্ত থাকতে হয় এই লকডাউন আমাকে শিখিয়েছে। জীবনকে কখনওই হাল্কা ভাবে […]
গঙ্গা – পদ্মার ভাঙ্গন রুখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২২ ফেব্রুয়ারি:- গঙ্গা-পদ্মার ভাঙন রুখে বিপন্ন মালদা,মুর্শিদাবাদ, নদীয়ার বিস্তীর্ণ এলাকার মানুষকে রক্ষা করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নদী ভাঙনের সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীকে দীর্ঘ চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বক্তব্য, গঙ্গার জল বণ্টন নিয়ে ১৯৯৬ সালের ভারত-বাংলাদেশ চুক্তির বিরূপ প্রভাব ফরাক্কা ব্যারেজের দু’প্রান্তে পড়েছে। ফারাক্কা ব্যারেজের দু’প্রান্তে গঙ্গা-পদ্মার ভাঙন রোধে ব্যারেজ কর্তৃপক্ষ উপযুক্ত […]







