হুগলি , ৩১ জানুয়ারি:- পিকনিকে জয় শ্রী রাম গান বাজানোকে কেন্দ্র করে ধুন্দুমার। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ বিজেপি কর্মীদের। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলীর বলাগড় থানার সবুজ দ্বীপে। এদিন বলাগরের পিকনিক স্পট সবুজ দ্বীপে বনভোজনের আয়োজন করে স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা। সেখানে জয় শ্রী রাম গান বাজানো হয়। অভিযোগ এলাকার তৃণমূল নেতারা সেসময় চড়াও হয় বিজেপির উপর বন্ধ করতে বলা হয় গান। অভিযোগ গান না বন্ধ করায় বিজেপি কর্মীদের ব্যাপক মারধর করে তৃণমূলের লোকজন। রাতে এবিষয়ে বলাগড় অভিযোগ দায়ের করলেও পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। এর প্রতিবাদের এখন বলাগড়ের জিরাট বাসস্ট্যান্ডে পথ অবরোধে সামিল হয়েছে বিজেপি। এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদবের অভিযোগ বিজেপি কর্মীরাই নাকি সেখানে মাতব্বরি করছিলো।
Related Articles
ভরা গ্রীষ্মেও জল যন্ত্রনা চুঁচুড়ার সুভাষনগরে।
সুদীপ দাস, ৪ মে:- শুধু বর্ষা নয়, ‘জল যন্ত্রনা’ এখন সারা বছরের সঙ্গী। প্রতিদিন জল ডিঙিয়েই যাতায়াত করতে হয় স্থানীয় বাসিন্দাদের। অফিস- কাঁছারি, স্কুল-কলেজ কিংবা ঘরের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য বাইরে বেরনো মানেই জল ভাঙতে হবে চুঁচুড়ার কোদালিয়া ১নম্বর পঞ্চায়েতের রবীন্দ্রনগরের সুভাষনগর এলাকাবাসীরা। এই এলাকা থেকে কিছুটা দূর যেতেই রয়েছে হুগলী-চুঁচুড়া পৌরসভার অধীনে একমাত্র ভাগার। […]
এজলাসের বাইরে আইনজীবীদের বিক্ষোভ হাওড়া আদালতে।
হাওড়া, ১৬ জানুয়ারি:- দীর্ঘদিন মামলার শুনানি এবং রায় না হওয়ার প্রতিবাদে এবার এজলাসের বাইরে আইনজীবীদের বিক্ষোভ। বৃহস্পতিবার দুপুরে হাওড়া আদালতে ওই ঘটনা ঘটে। আইনজীবীরা দীর্ঘক্ষণ এজলাস বয়কট করে স্লোগান দেন। এই বিক্ষোভে সামিল হন হাওড়া কোর্ট বার অ্যাসোসিয়েশন, ক্রিমিনাল কোর্ট বার লাইব্রেরী এবং ক্রিমিনাল কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। হাওড়া কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি উদয় ঘোষ […]
দুর্যোগ পরিস্থিতি ও ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন মন্ত্রী অরূপ রায়।
হাওড়া, ৫ ডিসেম্বর:- আগামী ২৪ ঘন্টার মধ্যেই আসতে পারে ঘূর্ণিঝড় জাওয়াদ। এর জেরে হাওড়ায় সকাল থেকেই শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। এরই মধ্যে রবিবার বেলা ১০টা নাগাদ হাওড়ার গঙ্গার ঘাটগুলিতে নদীর পরিস্থিতি সরেজমনে খতিয়ে দেখতে আসেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কোন রকমের পরিস্থিতির মোকাবিলা করতে […]











