কলকাতা , ৩০ জানুয়ারি:- রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তী এবং রুদ্রনীল ঘোষকে নিয়ে যাওয়ার জন্য দিল্লি থেকে চার্টার্ড বিমান পাঠিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ কারণ সবকিছু ঠিকঠাক থাকলে হাওড়ার ডুমুরজলার সভায় রবিবার অমিত শাহের হাত থেকেই হয়তো তাঁরা বিজেপি-র পতাকা তুলে নিতেন৷ কিন্তু দিল্লিতে বিস্ফোরণের জেরে অমিত শাহের রাজ্য সফর বাতিল হয়ে যায়৷ এই পরিস্থিতিতে তড়িঘড়ি রাজীব বন্দ্যোপাধ্যায়দের দিল্লি উড়িয়ে নিয়ে গিয়ে যোগদানের ব্যবস্থা করা হয়৷ এ দিন বিকেলেই বিশেষ বিমানে দিল্লি রওনা দেবেন তাঁরা৷ অমিত শাহের সঙ্গে বৈঠকের পর যোগদান পর্ব শেষে আজ রাতেই কলকাতায় ফিরে আসার কথা এই যোগদানকারী এই নেতাদের৷ রবিবার হাওড়ার সভাতেও উপস্থিত থাকবেন রাজীব, বৈশালী সহ নতুন যোগদানকারী প্রত্যেকেই৷ ভার্চুয়াল মাধ্যমে সভায় বক্তব্য রাখতে পারেন অমিত শাহ৷
Related Articles
মুখ্যমন্ত্রীর আক্রমণের কড়া জবাব দিলেন রাজীব।
হুগলি, ৩ ফেব্রুয়ারি:- নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর আক্রমণের কড়া জবাব দিলেন রাজীব। এদিন হুগলির গুরাপের জনসভা থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন সবে খেলা শুরু হয়েছে খেলা এখনো বাকি আছে। আমরা ভালো খেলতে পারি। শাসক দল ভয় পেয়ে গেছে। গলা কাপছে। এত ব্যাক্তিগত কুরুচিকর আক্রমন করার দরকার নেই। দিনের পর দিন অন্য জনপ্রতিনিধিদের নিজের দলে […]
বাংলা চালাবার যার ক্ষমতা , সেই নেত্রীর নাম মমতা – বিজয় সাগর মিশ্র।
তরুণ মুখোপাধ্যায় , ১৭ জানুয়ারি:- বাংলা চালাবার যার ক্ষমতা সেই নেত্রীর নাম মমতা। আজ সন্ধ্যায় রিষড়ার চারবাতি মোড়ে জনসভায় এই ভাবেই বক্তব্য রাখলেন রিষড়া পৌরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিশ্র। আজকের জনসভায় তিনি বলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন ভারতবর্ষের যে কজন মুখ্যমন্ত্রী আছে তাদের মধ্যে শ্রেষ্ঠতম। ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে তিনি যেভাবে […]
কোভিড বিধি মেনে দর্শনার্থীদের প্রতিমা দর্শনের ক্ষেত্রে তিনদিক খোলা রাখতে হবে মণ্ডপ , জানালো নবান্ন।
কলকাতা, ৯ সেপ্টেম্বর:- আসন্ন দুর্গোৎসবের পুজো মণ্ডপে তিন দিক পুরোপুরি খোলা রাখতে হবে, যাতে কোভিড বিধি মেনে দর্শনার্থীরা প্রতিমা দর্শন করতে পারেন। বুধবার, জেলা শাসকদের সঙ্গে এই নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব এইচকে দ্বিবেদী। নবান্ন থেকে ভার্চুয়ালি তিনি জানিয়ে দেন, গতবারের মতোই কোভিড বিধি মেনে পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশাধিকার দেওয়া হবে কিনা, রাতে প্রতিমা দর্শন করতে […]









