হাওড়া , ৩০ জানুয়ারি:- প্রখ্যাত কার্টুনিস্ট পদ্মশ্রী নারায়ণ দেবনাথ অসুস্থ। হাওড়ার শিবপুরের বাসিন্দা নারায়ণ দেবনাথকে অসুস্থতার কারণে শুক্রবার সন্ধ্যা নাগাদ ভর্তি করা হয় কলকাতা মিন্টো পার্ক এলাকার এক বেসরকারি হাসপাতালে (বেলভিউ)। পারিবারিক সূত্রের খবর, ফুসফুসের সংক্রমণ ছাড়াও কিডনিতেও সমস্যা রয়েছে তাঁর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় তিনি ভুগছিলেন। এ বছরেই কেন্দ্রীয় সরকারের পদ্মশ্রী সম্মানে ভূষিত হন কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ। হাঁদাভোদা থেকে শুরু করে বাঁটুল দি গ্রেট,নন্টে ফন্টের স্রষ্টা তিনি। উল্লেখ্য, হাওড়ার শিবপুরের বাসিন্দা প্রখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ এ বছরে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন।’বাঁটুল দি গ্রেট’,’হাঁদা-ভোঁদা’,’নন্টে-ফন্টে’র স্রষ্টা শিল্পী নারায়ণ দেবনাথের নাম কেন্দ্রীয় সরকারের পদ্মশ্রী সম্মানে স্থান করে নেয়। নারায়ণ দেবনাথের সৃষ্টি কমিকস ‘বাঁটুল দি গ্রেট’, ‘হাঁদা-ভোঁদা”নন্টে-ফন্টে’ আজও আট থেকে আশি বাঙালি পাঠকদের সমান আনন্দ দেয়। উল্লেখ্য, এর আগে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে বঙ্গবিভূষণ পুরস্কারে সম্মানিত করেছিল।
Related Articles
বিএসএফের গুলিতে মৃত্যু ১ , আহত ২ , চাঞ্চল্য তুফানগঞ্জে ।
কোচবিহার , ১০ আগস্ট:- করোনা আবহের মাঝে রবিবার সন্ধ্যায় তুফানগঞ্জ এর বালাভূতে এলাকায় বিএসএফ এর গুলিতে একজনের মৃত্যু মৃত্যু হয় একজনের। জানা গিয়েছে , মৃতের নাম আজিজুল রহমান । এছাড়া গুলিতে দুজন জখম হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরী হয়েছে । অভিযোগ , সন্ধ্যার পর বেশ কয়েকজন গরু পাচার কারী এলাকায় জমায়েত করেছে […]
পাস হওয়া বিল নিয়ে বিজেপির মন্তব্যের বিরোধিতা করে নিন্দা প্রস্তাব তৃণমূলের, প্রতিবাদে ওয়াক আউট করে বিক্ষোভ বিজেপির।
কলকাতা, ২২ জুন:- বুধবার তৃণমূলের বিধায়করা বিধানসভায় বলেন, বিধানসভায় পাশ হওয়া কোনও বিল নিয়ে মন্তব্য থাকলে তা করা উচিৎ বিধানসভাতেই। বাইরে তা নিয়ে তির্যক মন্তব্য করা বা আলোচনা করা ঠিক না। বিজেপি বিধায়করা বিল পাশের পরেই দ্বারস্থ হচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়ের। ছুটে যাচ্ছেন রাজভবনে। পাশ হওয়া বিল নিয়ে করা হচ্ছে মন্তব্য। তারই বিরোধিতা করে এই […]
হোম ম্যাচ ও অ্যাওয়ে ম্যাচে এবার কী দুই রঙের জার্সিতে মোহনবাগান ?
স্পোর্টস ডেস্ক, ২৮ জুন:- এটিকে-মোহনবাগান সংযুক্তিকরণের পর থেকেই নতুন ক্লাবের নাম, জার্সির রং ও প্রতীক নিয়ে জল্পনা তুঙ্গে। ক্লাব কর্তারা এই প্রসঙ্গে মুখে কুলুপ আঁটলেও বিশ্বস্ত সূত্রের খবর, দু’রকম জার্সি তৈরির ভাবনা এটিকে-মোহনবাগান শিবিরের অন্দরমহলে। মোহনবাগানের ঐতিহ্য বজায় রেখে ঘরের মাঠে (হোম ম্যাচ) জার্সির রং সবুজ-মেরুন রাখার সম্ভাবনা কার্যত চূড়ান্ত। বাইরের মাঠের (অ্যাওয়ে ম্যাচ) জার্সিতে […]







