হাওড়া , ৫ ফেব্রুয়ারি:- গত ১৬ জানুয়ারি থেকে দেশ জুড়ে শুরু হয়েছিল করোনার প্রতিষেধক কোভিশিল্ড প্রয়োগ পর্ব। এরাজ্যেও ২৮টি জেলায় ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়। প্রথমে এই টিকা যাদের দেওয়া হয়, তাঁরা প্রত্যেকেই প্রথম সারির স্বাস্থ্যকর্মী বা হেলথ কেয়ার ওয়ার্কার। এরপরের ধাপে করোনার ফ্রন্টলাইন ওয়ারিয়র বা সামনের সারির যোদ্ধাদের টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। এই পর্যায়ে গতকাল বৃহস্পতিবার হাওড়া জেলা হাসপাতালে করোনার প্রতিষেধক নেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। বৃহস্পতিবার হাওড়া সিটি পুলিশের ডিসিপি সেন্ট্রাল, এসিপি সেন্ট্রাল-১, হাওড়া থানার আইসি সহ অন্যান্য আধিকারিকরা কোভিড প্রতিষেধক নেন। এরপর আজ শুক্রবার হাওড়া জেলা হাসপাতালে এসে করোনা প্রতিষেধক নেন হাওড়ার পুলিশ কমিশনার কুণাল আগরওয়াল, ডিসিপি হেড কোয়ার্টার দ্যুতিমান ভট্টাচার্য সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পুলিশ কমিশনার কুণাল আগরওয়াল বলেন, আমরা যাতে সাধারণ জীবনযাত্রায় ফিরে আসতে পারি তার জন্যই প্রতিষেধক দেওয়ার কাজ চলছে। তবে এখনও আমাদের সকলকে নিরাপত্তার কারণেই মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
Related Articles
ডি-এমের সঙ্গে দেখা করতে না পেরে সরকারকে একহাত লকেট- অর্জুনের , পাল্টা বিজেপি সাংসদদের অসভ্য ও গুন্ডা বলে কটাক্ষ দিলীপের।
সুদীপ দাস,১৩ মে:- দিনভর নাটকের পরও কোনভাবেই হুগলীর জেলাশাসকের সাথে সাক্ষাৎ করতে পারলেন না বিজেপির দুই সাংসদ লকেট চ্যাটার্জী ও অর্জুন সিং। প্রসঙ্গত দিনকয়েক ধরে গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত হয়ে রয়েছে ভদ্রেশ্বরের তেলিনিপাড়া এলাকা। সেবিষয়েই বুধবার হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জী ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-এর হুগলীর জেলাশাসক ওয়াই রত্নাকর রাওয়ের সাথে দেখা করার কথা ছিলো। কথামত সকাল […]
পঞ্চায়েতের আগে ভাঙন পদ্ম শিবিরে, বিজেপি তৃণমূলে যোগ হাওড়ায়।
হাওড়া, ১১ জুন:- পঞ্চায়েত ভোটের ঠিক আগেই ভাঙন ধরলো পদ্ম শিবিরে। হাওড়ার বাগনানে বিজেপির কয়েক’শো কর্মী দল ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর মনোনয়নপত্র দাখিলের তৃতীয় দিনে এদিন বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে কার্যত মাষ্ট্রার স্ট্রোক দিল শাসকদল তৃণমূল কংগ্রেস। প্রচারের প্রথম রবিবারেই বাগনান কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে কয়েক’শো বিজেপি কর্মী […]
মুখ্যমন্ত্রীর সঙ্গে আবারও বৈঠক ইস্টবেঙ্গলের , আইএসএল খেলার সম্ভাবনা কী বাড়ল ?
স্পোর্টস ডেস্ক, ১৭ জুলাই:- ইস্টবেঙ্গল কর্তারা আশাবাদী আইএসএলে খেলার ব্যাপারে। তাঁদের একমাত্র ভরসা এখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসবাণী। লাল-হলুদ শিবিরের কর্তাদের সঙ্গে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর একাধিক বার আলোচনা হয়েছে বলে শোনা গিয়েছে। রাজ্য সরকারের তরফে ইস্টবেঙ্গলকে সব রকমের সাহায্য করার আশ্বাসও নাকি দেওয়া হয়েছে। লাল-হলুদ শিবিরের কর্তাদের দাবি, এই ব্যাপারে সরকারের সঙ্গে কথাবার্তাও প্রায় চূড়ান্ত। […]







