কলকাতা ,২৮ জানুয়ারি;- হিন্দু-মুসলিমের বিভেদের রাজনীতি করার পর বিজেপি এবার পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনের দিকে তাকিয়ে বাঙালি-অবাঙালি বিভেদ তৈরি করতে চাইছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। কলকাতার তৃণমূল কংগ্রেস ভবন আজ বিভিন্ন হিন্দিভাষী সম্প্রদায় সংগঠনের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী ও বিজেপির বিভেদের রাজনীতি রুখে দেওয়ার জন্য তাদের কাছে আবেদন জানান। তিনি অভিযোগ করেন,দিল্লিতে কৃষকদের অপমান করা হচ্ছে।বিভিন্ন ঘটনা সাজিয়ে কৃষকদের বেইজ্জত করার পরিকল্পনা তৈরি করা হয়েছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো তাকেও হেনস্থা করার পরিকল্পনা তৈরি করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। হিন্দি ভাষীদের মহল্লায় মহল্লায় গিয়ে তৃণমূলের স্বপক্ষে প্রচার করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন ঝাড়গ্রামে প্রচার করতে এসে ভাগাভাগি রাজনীতি করছেন বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন। এই ঘটনা দুঃখজনক বলে তিনি মনে করেন।
Related Articles
করোনা আক্রান্ত হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী , টুইট করে সেকথা জানালেন সাংসদ নিজেই।
হুগলি , ৩ জুলাই:- জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে গত এক সপ্তাহ ধরেই নিজেকে আইসোলেশনে রেখেছিলেন বাংলার বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। কয়েক দিন আগে নমুনা পাঠানো হয়েছিল কোভিড টেস্টের জন্য। আজ , শুক্রবার জানা গেছে, করোনা হয়েছে তাঁর।একথা নিজেই টুইটার হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন লকেট। লিখেছেন, “সামান্য জ্বর আছে, গত এক সপ্তাহ ধরেই নিজেকে আইসোলেশনে […]
দুই বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক ও খগেন মুর্মুকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ
মালদা,১৮ ডিসেম্বর:- হরিশ্চন্দ্রপুর যাওয়ার পথে মালদা শহরের সুকান্ত মোড়ে দুই বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক ও খগেন মুর্মুকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ৷ আজ তাঁরা এনআরসি ও সিএএ-এর প্রতিবাদে বিক্ষোভের জেরে হরিশ্চন্দ্রপুরের ক্ষয়ক্ষতি দেখতে যাচ্ছিলেন৷ গত শুক্রবার বিক্ষোভকারীরা হরিশ্চন্দ্রপুর স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায়৷ তা দেখতে ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে আজ দুপুরে কোচবিহারের বিজেপি […]
শুরুতেই সুপারহিট, মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত জন্ম-মৃত্যু তথ্য পোর্টাল।
কলকাতা, ১৪ মে:- শুরুতেই ‘সুপারহিট’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত জন্ম-মৃত্যু তথ্য পোর্টাল। তাঁর হাতেই ৫ মে আনুষ্ঠানিক সূচনা হওয়ার পর মাত্র ৭ দিনে সেখানে জমা পড়ল ৪২ হাজার আবেদন। তার মধ্যে ৩৩ হাজার আবেদনের ইতিমধ্যে নিষ্পত্তি করে ফেলল রাজ্য সরকার। এর মধ্যে ২২ হাজার ছিল জন্মের শংসাপত্র। ১১ হাজার ছিল ডেথ সার্টিফিকেট সংক্রান্ত। জন্ম […]







