আরামবাগ ,২৮ জানুয়ারি;- বিজেপি খুনের রাজনীতি করে না। পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করুক। যে কোন মৃত্যুই দুঃখজনক। বিজেপি ক্ষমতায় এলে তৃণমূল কংগ্রেস পার্টি উঠে যাবে। বামপন্থীরা প্রধান বিরোধী দল হবে। রাজনৈতিক কর্মী হিসেবে এটাই আমার মত আরামবাগে এসে বলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কয়েক হাজার বিজেপি কর্মীদের নিয়ে আরামবাগে মিছিলে করেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। পরে আয়োজিত সমাবেশে অভিযোগ করেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পগুলোর নাম পাল্টে রাজ্য সরকারের প্রকল্প বলে চালানো হচ্ছে বলে অভিযোগ। আরামবাগের সভা শেষ করে রিষড়ায় একটি জনসভা করবেন তিনি।
Related Articles
সুন্দরবনের ক্ষতিগ্রস্তদের পাশে তারকা ফুটবলার শিল্টন।
স্পোর্টস ডেস্ক,২৬ মে:- সাম্প্রতি রাজ্যে ভয়াবহ ঘূর্ণি ঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের কয়েকটি জেলা। আর এবার সেই আমফান বিধ্বস্ত সুন্দরবনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন মোহনবাগান গোলকিপার শিল্টন পাল। খুব শীঘ্রই আমফান বিধ্বস্ত মানুষগুলির জন্য খাবারের ব্যবস্থা করতে চলেছেন শিল্টন। সুন্দরবন অঞ্চলের নামখানায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেবেন তিনি। তার জন্য স্থানীয় প্রসাশনের সঙ্গে কথা বলতে […]
গাছকে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করল বিধাননগর মহিলা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যারা
vশিলিগুড়ি , ৩ আগস্ট:- শিলিগুড়ি মহকুমার বিধাননগর অভিনব কায়দায় পালিত হল রাখি বন্ধন উৎসব। এদিন বিধান নগর মুরালিগঞ্জ মহানন্দা নদীর পারে গাছকে রাখি পরানোর পাশাপাশি ১০০টি বৃক্ষরোপণ করল বিধান নগর মহিলা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যারা। এই বিষয়ে বিধান নগর মহিলা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদিকা শিউলি দাস বলেন যে আমরা প্রতি বছর বিভিন্ন জায়গায় রাখি পরিয়ে থাকি গাছকে। […]
তুফানগঞ্জের প্যাঙ্গোলিন সহ আটক ৪ যুবক।
কোচবিহার,২৬ ফেব্রুয়ারি:- ভারত-বাংলাদেশ সীমান্তে একটি প্যাঙ্গোলিন সহ চারজন যুবককে আটক করল বিএসএফ জওয়ানরা। মঙ্গলবার রাতে বিএসএফ ও বন দপ্তরের আধিকারিকরা যৌথ অভিযান চালিয়ে তুফানগঞ্জের বালাভূত গ্রাম পঞ্চায়েতের ঝাউকুঠিতে সীমান্ত এলাকা থেকে প্যাঙ্গোলিন সহ চারজনকে আটক করা হয়। ধৃত চারজনকে তাদের স্বাস্থ্যপরীক্ষার জন্য বুধবার ওই চারজনকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ওই প্যাঙ্গোলিনটাকে […]






