হুগলি , ২৩ জানুয়ারি:- হুগলি জেলার কোন্নগর কানাইপুরে অনুষ্ঠিত হলো সচেতনতা মেলা। এদিন মাই ড্রিম ফাউন্ডেশনের উদ্যোগে কানাইপুর রামকৃষ্ণ স্কুল মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়। এই মেলায় উপস্থিত ছিলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল, ইস্টবেঙ্গল ক্লাবের ক্রিকেট সচিব মানস রায় সহ বিশিষ্ট মানুষরা। এই মেলায় এলাকার বহু ছাত্র ছাত্রীদের মধ্যে বই, খাতা, পেন বিতরণ করা হয়। এছাড়াও মেলায় রয়েছে বেশকিছু খাবারের স্টল। যেখানে এলাকার দুঃস্থ ছেলেমেয়েদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই মেলায় আর্থিক সাহায্য করে কমিটির পাশে দাঁড়িয়েছে নবগ্রাম পিপলস কো অপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড। করোনা আবহ কাটিয়ে এলাকায় মেলা হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা।
Related Articles
কানাইপুর স্বাস্থ্য কেন্দ্রকে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ার দাবি।
হুগলি, ১১ আগস্ট:- হুগলি জেলার কানাইপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে সুপার স্পেশালিটি হাসপাতাল হিসাবে গড়ে তোলার দাবী। উত্তরপাড়া শ্রীরামপুর ব্লকের কানাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় নৈটি রোডের উপরেই রয়েছে কানাইপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বা প্রধান হাসপাতাল। হয়তো এর নাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কিন্তু এই স্বাস্থ্য কেন্দ্রের উপর ভরসা মানুষের একটা বড় হাসপাতালের থেকেও বেশি। কারণ এই হাসপাতাল কানাইপুর […]
ভাঙাচোরা রাস্তার খেসারত দিতে হলো স্কুল ছাত্রীকে, দুর্ঘটনায় কেড়ে নিলো ছাত্রীর প্রাণ।
হাওড়া, ৩০ জুলাই:- ভাঙাচোরা রাস্তার খেসারতে প্রাণ গেল স্কুল ফেরত ছাত্রীর। বেহাল রাস্তার জেরে লরির তলায় পিষ্ট হয়ে ওই ছাত্রীর মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে শনিবার সকালে হাওড়ার লিলুয়া থানা এলাকায়। জানা গেছে, স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় ওই ছাত্রীর। পুলিশ সূত্রে খবর, মৃতা ছাত্রীর নাম লক্ষ্মী তুরি (১৩)। লিলুয়ার সহায়িকা […]
সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে মূল ভাবনা এবার বৈচিত্রের মধ্যে ঐক্য।
কলকাতা, ২৫ জানুয়ারি:- এ বছরের রাজ্যের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের মূল ভাবনা বৈচিত্রের মধ্যে ঐক্য। রেড রোডে আগামীকাল জাতীয় পতাকা উন্মোচন করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর এক বর্ণময় কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এ বছরের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে ‘ধর্ম যার যার উৎসব সবার’এই শীর্ষক […]









