বাঁকুড়া , ২০ জানুয়ারি:- বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভার প্রার্থী ঘোষণা হওয়ার পর এখানে দেওয়াল লিখন করা হয়। শ্যামল সাঁতরার নেতৃত্বে বাঁকুড়া ইন্দরাগোড়া এলাকায় নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভার প্রার্থী ঘোষণা হওয়ার পর এখানে দেওয়াল লিখন করা হয়। এরপর তারা মিছিল করে বাঁকুড়া নিত্যানন্দ আশ্রম এর সামনে যান এই মিছিলে এই এলাকায় সমস্ত তৃণমূল কংগ্রেস নেতা ও কর্মীরা উপস্থিত। বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির শ্যামল সাঁতরা নেতৃত্বে এখানেও দেওয়াল লিখন করা হয়। এই বিষয়ে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল সাঁতরা বলেন যে যেদিন থেকে মমতা ব্যানার্জি নিজেকে নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা করেছেন সেই দিন থেকেই টি এম সি কর্মীরা উচ্ছসিত। তাঁদের বিশ্বাস যে আগামী দিনে এই রাজ্যের মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম থেকে আসবে। তিনি বলেন যে টি এম সি কর্মীদের উচ্ছাসের বহিঃপ্রকাশ হিসেবেই আজকের কর্মসূচি। বিজেপিকে একহাত নিয়ে তিনি বলেন যে বিজেপি শুধুমাত্র দাঙ্গা লাগাতে জানে এছাড়া মানুষের কাজ তারা করে না।
Related Articles
নার্সিংহোম ব্যাবহার করতে চেয়ে সরকারের সিদ্ধান্তের আপত্তি জানালো স্থানীয়রা।
সুদীপ দাস,৫ এপ্রিল:- নার্সিংহোম ব্যাবহার করতে চেয়ে সরকারের সিদ্ধান্তের আপত্তি জানালো স্থানীয়রা। হাসপাতালের সামনে বসে পরে ব্যাপক বিক্ষোভে সামিল হলো স্থানীয় বাসিন্দারা। প্রসঙ্গত গত শুক্রবার একই কারনে ওই এলাকায় রাস্তা আটকে বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা। কিন্তু রবিবার আবার সেখানে পুলিশ এলে ক্ষোভে ফেটে পরেন বাসিন্দারা। ঘটনাটি চুঁচুড়া থানার অন্তর্গত মল্লিককাশেম হাট সংলগ্ন কপিডাঙ্গা এলাকার। মাস কয়েক […]
ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলের বিজেপির শ্রমিক ইউনিয়ন এর অফিস পুনঃদখল করতে গেলে উত্তেজনা।
উঃ২৪পরগনা,২২ জানুয়ারি:- গতকাল ভাটপাড়া পৌরসভা তৃনমুল পুনুরুদ্ধারের পরই ভাটপাড়ায় অশান্তি ছড়াচ্ছে।গতকাল রাত্রে গোলঘোর সুন্দিয়া মোড়ে তৃনমুল বিজেপির থেকে তাদের দলীয় কাযা’লয় পুনুরুদ্ধারের পরই আজ ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলের বিজেপির শ্রমিক ইউনিয়ন এর অফিস পুনঃদখল করতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর পুলিশ এলে পুলিশ কে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি সম’থিত শ্রমিকরা। তাদের অভিযোগ গতকাল রাত থেকে […]
সব ধরণের কোভিড সুরক্ষা মেনেই আগামীকাল নেওয়া হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা।
কলকাতা, ১৬ জুলাই:- সব ধরনের কোভিড সুরক্ষা বিধি মেনেই রাজ্যে আগামীকাল জয়েনট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ বিকাশ ভবনে এক সাংবাদিক বৈঠকে বলেন মুখ্য সচিবের নেতৃত্বে পর্যালোচনা করেই সংশ্লিষ্ট ২৭৪ টি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। এই বছর মোট পরীক্ষার্থী রয়েছেন ৯২ হাজার ৬৯৫ জন। যার মধ্যে […]








