কলকাতা , ১৯ জানুয়ারি:- আগামীকাল রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা ও দুই কমিশনার সুশীল চন্দ্র ও রাজীব কুমার কলকাতায় আসছেন। দুদিনের সফরে রাজ্য ও জেলা প্রশাসনের কর্তা, পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার। বৃহস্পতিবার প্রথম পর্বে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার। তারপর জেলা শাসক ও পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠকে বসবেন সুনীল আরোরা ও আরো দুই নির্বাচন কমিশনার। শুক্রবার রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি ও অন্য শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন অরোরা। এবারের ভোটে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর বিশেষ জোর দিচ্ছে কমিশন। কমিশন সূত্রে খবর, ফুল বেঞ্চ ঘুরে যাওয়ার পর ফেব্রুয়ারির মাঝামাঝি ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন। এপ্রিলের মধ্যেই ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করা হতে পারে।
Related Articles
মন্দিরে পুজো দিয়ে সাফাই কর্মসুচি শুরু করেছেন চুঁচুড়ার বিধায়ক।
হুগলি , ২৭ জানুয়ারি:- ভোটের মুখে বিভিন্ন মন্দিরে মন্দিরে পুজো দিয়ে সাফাই কর্মসুচি শুরু করেছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বুধবার সকালে সেইমত হুগলির ওলাইচন্ডিতলা মন্দিরে পুজো দিতে হাজির হন বিধায়ক অসিত মজুমদার। সঙ্গে ছিলেন তৃণমূলের চুঁচুড়া শহর এস.সি, এস.টি, ও.বি.সি সেলের সভানেত্রী অনিন্দিতা মন্ডল, এলাকার প্রাক্তন কাউন্সিলর মৌসুমি সাহা, কো-অর্ডিনেটর মৌসুমি বসু চ্যাটার্জী সহ অন্যান্যরা। […]
নির্বাচন কমিশন কলকাতার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার বদল করার নির্দেশ দিয়েছে।
কলকাতা , ৩১ মার্চ:-নির্বাচন কমিশন কলকাতার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার বদল করার নির্দেশ দিয়েছে। দশ বছর ধরে একই পদে থাকার জন্য বালিগঞ্জ কেন্দ্রের রিটার্নিং অফিসার অরিন্দম মণি কে নিয়ম অনুযায়ী নির্বাচনের আগে অন্য পদে বদলি করতে নির্দেশ দেওয়া হয়েছে। বালিগঞ্জ কেন্দ্রে রিটার্নিং অফিসার পদে নিয়োগের জন্য অন্য তিনটি নামের তালিকাও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের […]
হাওড়ায় বাসিন্দাদের বাধার মুখে পড়তে হলো বিদ্যুৎ সংস্থার কর্মীদের।
হাওড়া, ১৮ জুলাই:- ট্রান্সফরমার তুলতে এসে ক্লাবের সদস্যরা সহ পাড়ার বাসিন্দাদের বাধার মুখে পড়তে হলো বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার কর্মীদের। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে হাওড়ার সাঁকরাইল ব্লকের থানমাকুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চন্দ্রবাটি স্কুল মাঠ এলাকায়।এলাকাবাসীদের অভিযোগ, গত মার্চ মাস থেকে স্থানীয় একটি ক্লাবের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় ওই বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা। ক্লাব নাকি বিদ্যুৎ ‘বিক্রি’ করছে […]









