কলকাতা , ১৯ জানুয়ারি:- আগামীকাল রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা ও দুই কমিশনার সুশীল চন্দ্র ও রাজীব কুমার কলকাতায় আসছেন। দুদিনের সফরে রাজ্য ও জেলা প্রশাসনের কর্তা, পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার। বৃহস্পতিবার প্রথম পর্বে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার। তারপর জেলা শাসক ও পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠকে বসবেন সুনীল আরোরা ও আরো দুই নির্বাচন কমিশনার। শুক্রবার রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি ও অন্য শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন অরোরা। এবারের ভোটে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর বিশেষ জোর দিচ্ছে কমিশন। কমিশন সূত্রে খবর, ফুল বেঞ্চ ঘুরে যাওয়ার পর ফেব্রুয়ারির মাঝামাঝি ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন। এপ্রিলের মধ্যেই ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করা হতে পারে।
Related Articles
কলকাতা পুরসভার শান্তিপূর্ণ করতে বরো পিছু একজন করে পর্যবেক্ষক নিয়োগ।
কলকাতা, ২৯ নভেম্বর:- কলকাতা পুরসভার আসন্ন নির্বাচন পর্ব অবাধ ও শান্তিপূর্ণ করতে রাজ্য নির্বাচন কমিশন বরো পিছু একজন করে পর্যবেক্ষক নিয়োগ করেছে। পুরসভার ১৬ টি বরোর জন্য ১৬ জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। পাশাপাশি গোটা ভোট প্রক্রিয়ার উপর নজরদারি চালানোর জন্য আইএএস পদমর্যাদার চারজন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা […]
কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট, বিষয়টি কমিশনের ওপরই ছাড়লো কলকাতা হাইকোর্ট।
কলকাতা, ১২ জুন:- কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট হবে কিনা সে বিষয়টি রাজ্য নির্বাচন কমিশনের ওপরেই ছাড়ল কলকাতা হাইকোর্ট। আদালতে এই দাবি নিয়ে বিরোধীদের দায়ের করা মামলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পক্ষে জোরালো দাবি করলেও এব্যপারে স্পষ্ট কোনও নির্দেশ দেয়নি কলকাতা হাইকোর্ট। বরং কমিশনকে নিজের ক্ষমতার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধান বিচারপতি বলেন,” আপনারা নিরপেক্ষ সংস্থা। […]
চলতি মাসেই ‘বাংলা শস্যবীমা’ প্রকল্পে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ৬ নভেম্বর:- সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের জেরে ক্ষতিগ্রস্ত বাংলার কৃষকদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। আগেই একদফা ক্ষতিপূরণ দেওয়া হয়ে গেছে। এবার দ্বিতীয় দফায় এরকম চল্লিশ হাজার কৃষককে চলতি মাসেই ‘বাংলা শস্যবীমা’ প্রকল্পে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর নবান্ন সূত্রে। এই দফায় কৃষকদের একুশ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। টাকা সরাসরি তাদের ব্যাংক একাউন্টে […]











