হাওড়া , ১৭ জানুয়ারি:- হাওড়া স্টেশন চত্বর থেকে উদ্ধার হলো ক্যামেরা ও অন্যান্য সামগ্রী সহ একটি ব্যাগ। যার ব্যাগ তাঁর হাতে তা তুলে দিয়েছে হাওড়া সিটি পুলিশ। শনিবার রাতে উদ্ধার হয় ব্যাগটি। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন রাত প্রায় পৌনে এগারোটা নাগাদ হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স চত্ত্বর এলাকার যাত্রী নামার জায়গায় পড়েছিল ব্যাগটি। সেখানে কর্তব্যরত পুলিশের এক সিভিক ভলেন্টিয়ার্স কর্মী ব্যাগটি পড়ে থাকতে দেখেন। তা দেখেই তিনি ব্যাগটি থানায় নিয়ে আসেন। ব্যাগ খুলে দেখা যায় সেখানে ক্যামেরা এবং অন্যান্য জিনিসপত্র রয়েছে। এই ঘটনার প্রায় এক ঘণ্টা পর কলকাতার বাঘাযতীনের বাসিন্দা বিবেক মুখোপাধ্যায় থানায় ছুটে আসেন। ব্যাগ হারানোর বিষয়টি পুলিশকে জানান। এরপর থানায় তিনি তাঁর ব্যাগটি চিহ্নিত করেন। পরে নির্দিষ্ট প্রমাণ দেখে পুলিশ বিবেকবাবুর হাতে ব্যাগটি তুলে দেন।
Related Articles
করোনা রুখতে কলকাতা মেডিকেল কলেজকে প্রধান চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নিলো রাজ্য সরকার।
প্রদীপ সাঁতরা , ২৩ মার্চ:- নভেল করোনা ভাইরাস রুখতে আরও এক পদক্ষেপ গ্রহণ করল রাজ্য প্রশাসন। আক্রান্তদের চিকিৎসা কেন্দ্র হিসেবে কলকাতা মেডিকেল কলেজকে এ রাজ্যের একমাত্র প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। চলতি সপ্তাহ থেকেই কলকাতা মেডিকেল কলেজে শুরু হবে চিকিৎসার কাজ। দ্রুত মেডিক্যাল কলেজ খালি করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে […]
করোনায় মৃত্যু।
কলকাতা, ২৮ এপ্রিল:- কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকালে বিদেশ দত্ত নামে দমদম ক্যান্টনমেন্ট সুভাষনগরের বাসিন্দা ৭৭ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় জহরলাল রায় নামে হাওড়ার বি গার্ডেনের বাসিন্দা ৬৮ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে […]
অফিস থেকে ফিরে কান্নায় ভেঙে পড়লেন তরুণী। ফ্ল্যাটের তালা ভেঙে ২০ লক্ষ টাকার গয়না ও নগদ দেড় লক্ষ টাকা চুরি হাওড়ার চুনাভাটিতে।
হাওড়া, ১৩ জুন:- ফ্ল্যাটে একাই থাকেন তরুণী। সোমবার সকালেও অফিসে বেরিয়েছিলেন। দুপুরে বাড়ি ফিরেই জানতে পারেন সব ঘটনা। তালা ভেঙে ফ্ল্যাটে দুঃসাহসিক চুরি হয় হাওড়ার আন্দুল রোড চুনাভাটির অশ্বিনী অ্যাপার্টমেন্টে। দিনেদুপুরে ফ্ল্যাটের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। হাওড়া আন্দুল রোডর চুনাভাটি এলাকায় ফ্ল্যাটের তালা ভেঙে নগদ টাকা ও সোনা রুপোর গয়না চুরি যায়। তদন্তে […]








