সুদীপ দাস , ১৬ জানুয়ারি:- নোভেল করোনা ভাইরাসের টিকাকরন কর্মসুচি শুরু হলো দেশজড়ে। হুগলি জেলার চুঁচুড়ায় ইমামবাড়া সদর হাসপাতালে সকাল সাড়ে দশটায় শুরু হয় ব্যাকসিন দেওয়ার কাজ। এখানে সর্বপ্রথম ভ্যাকসিন গ্রহন করেন হাসপাতালের সাফাই কর্মী সচীন হরিজন(৪০)। সচীনবাবু দীর্ঘ ২০বছর ধরে এই হাসপাতালের সাফাই কর্মী হিসাবে নিযুক্ত। এদিন মোট ১০০জন স্বাস্থ্য কর্মীকে ভ্যাকসিন দেওয়া হবে। এখানে উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক ওয়াই রত্নাকর রাও, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তী, অতিরিক্ত জেলাশাসক(জেলাপরিষদ) প্রলয় মজুমদার, হাসপাতাল সুপার উজ্জ্বলেন্দু বিকাশ মন্ডল, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ অন্যান্যরা। ১ম ভ্যাকসিন গ্রহিতা সচীন হরিজন ঐতিহাসিক মুহুর্তের স্বাক্ষী হয়ে বলেন সত্যিই ভালো লাগছে। তবে এখনই আমরা করোনা জয় করে ফেলিনি। এখনও স্বাস্থবিধিমেনেই আমাদেরকে চলতে হবে।
Related Articles
দুদফায় আজ ১৪৩ জন নবনির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ বিধানসভায়।
কলকাতা , ৬ মে:- বিধানসভায় আজ দুদফায় ১৪৩ জন নবনির্বাচিত বিধায়ক শপথ গ্রহণ করছেন। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম দফায় শপথ নিচ্ছেন ৭৪ জন বিধায়ক। কলকাতা উত্তর দক্ষিণ ২৪ পরগনার বিধায়করা প্রথম পর্যায়ে শপথ নিচ্ছেন। প্রথম শপথ নেন শ্যামপুকুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক শশী পাঁজা। অধ্যক্ষ প্রতিম সুব্রত মুখোপাধ্যায় তাদের শপথ বাক্য পাঠ করাচ্ছেন। […]
সাতসকালেই ডানকুনিতে পথদুর্ঘটনায় মৃত- ৩ , আহত- ৪।
হুগলি, ১৬ সেপ্টেম্বর:- সাতসকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের, আহত আরও ৪। ঘটনাটি ঘটেছে হুগলির ডানকুনি থানার অন্তর্গত মোল্লাবেড় দিল্লি রোডে। কলকাতা থেকে বর্ধমান মুখী দ্রুতগতিতে আসা একটি ছোট হাতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎই ঢুকে যায় জনবহুল একটি চায়ের দোকানে। সেই সময় নামাজ সেরে মানুষজন চা খাচ্ছিলেন সেই দোকানে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের, […]
তৃণমূল কংগ্রেসের থেকে বড়ো ওয়াশিং মেশিন বোধহয় আর কারও নেই। যেখানে কালো থেকে সাদা করা যায়। বিমল গুরুং ইস্যুতে পাল্টা কটাক্ষ রাজীবের।
হাওড়া , ২১ ফেব্রুয়ারি:- রবিবার সকালে হাওড়ার ডোমজুড় এলাকায় বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক মিছিল হয়। সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন। বিমল গুরুংয়ের উপর থেকে মামলা প্রত্যাহার সম্পর্কে রাজীব বলেন, তৃণমূল কংগ্রেসের থেকে বড়ো ওয়াশিং মেশিন বোধহয় আর কারও নেই। যেখানে কালো থেকে সাদা করা […]







