কলকাতা , ১৪ জানুয়ারি:- নভেল করোনা ভাইরাসের বহু প্রতীক্ষিত প্রতিষেধক টিকা কলকাতায় এসে পৌঁছানোর পর ইতিমধ্যেই তা জেলায় জেলায় পৌঁছে দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী রাজ্যের ২৩টি জেলা শুধুমাত্র কলকাতা বাদ দিয়ে সব জায়গাতেই টিকা সুষ্ঠুভাবে পৌঁছে গিয়েছে। আজকেই কলকাতার নির্ধারিত তিন হাসপাতালে তা পৌঁছে যাবে। আগামী শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোটা দেশজুড়ে এই করোনা টিকাকরণ কর্মসূচির সূচনা করবেন। আর তার আগে টিকা করণের যাবতীয় প্রস্তুতি সেরে ফেলা হবে বলে স্বাস্থ্য দফতররের তরফে জানানো হয়েছে। নির্ধারিত সরকারি হাসপাতাল বা সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলির পাশাপাশি পরবর্তীকালে বেসরকারি কর্পোরেট হাসপাতালগুলিকে টিকাকরণ কর্মসূচিতে সামিল করার বিষয়েও আলাপ আলোচনা চলছে। বড় কর্পোরেট হাসপাতালগুলিও যেন এই করোনা টিকাকরণ কর্মসূচিতে স্বেচ্ছায় অংশ নেয়, তার জন্য বুধবার রাজ্য স্বাস্থ্য দফতর বিভিন্ন কর্পোরেট হাসপাতালগুলিকে সল্টলেকের স্বাস্থ্য ভবনে জরুরি বৈঠকে ডাকে। কলকাতার ২৪টি বড় কর্পোরেট হাসপাতাল ওই বৈঠকে অংশ নেয়।
Related Articles
শিয়রে করোনা , ভোট প্রচারে টেলি কলার তৃণমূল প্রার্থীর !
সুদীপ দাস, ১২ জানুয়ারি:- বিভিন্ন রাজনৈতিক দল গোটা চন্দননগরে শুরু করেছে প্রচার। দেওয়াল লিখন, ব্যানার-হোর্ডিং টাঙানো তো রয়েইছে। তবে কোভিড বিধি থাকায় এখনও পর্যন্ত কোন দলই সভা করার সাহস দেখায়নি। তাই বাড়ি-বাড়ি প্রচারেই জোর দিয়েছে প্রার্থীরা। নির্বাচন কমিশনের নির্দেশমত ৫জনের বেশী লোক নিয়ে বাড়ি বাড়ি প্রচার করা যাবে না। বড় দলের ক্ষেত্রে মাত্র ৫জন নিয়ে […]
স্বামীর টাকা আদায়ে করোনা আক্রান্ত বৌ-এর অবস্থান দেনাদারের ঘরে !
হুগলি , ২৮ এপ্রিল:- দাদনের টাকা ফেরত না পেয়ে ইট ভাঁটা মালিকের বাড়িতে করোনা আক্রান্ত স্ত্রীকে বসিয়ে দিয়ে গেলো পাওয়ানাদার। ঘটনায় চাঞ্চল্য বৈদ্যবাটিতে। আর এই ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল। স্থানীয় সূত্রে খবর, বৈদ্যবাটি মাটিপাড়ার বাসিন্দা গঙ্গারাম সরকার ইটের ব্যবসা করেন। বৈদ্যবাটি নিমাইতীর্থ ঘাট এলাকার ইট ভাঁটা মালিক শেষনাথ সিং এর সঙ্গে ইটের কারবার করার […]
বিজেপির দলীয় কর্মসূচিতে পুরনিগমে ডেপুটেশন দিতে এসে পুর আধিকারিকদের নিয়ে অশালীন মন্তব্য করলেন দলের হাওড়া সদরের বিজেপি সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্য।
হাওড়া, ৬ অক্টোবর:- বিজেপির দলীয় কর্মসূচিতে পুরনিগমে ডেপুটেশন দিতে এসে পুর আধিকারিকদের নিয়ে অশালীন মন্তব্য করলেন দলের হাওড়া সদরের বিজেপি সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্য। তিনি এদিন মন্তব্য করেন “এরা বিজেপির কাছ থেকে লাথ না খেলে পাগলা কুত্তারা সিধে হবেনা”। হাওড়া পুরসভার অধিকারদের পাগলা কুত্তার সাথে তুলনা করে এদিন বিতর্কে জড়িয়ে পড়েন হাওড়া জেলা সদরের বিজেপি সভাপতি। […]










