সুদীপ দাস , ১২ জানুয়ারি:- গত ৮ তারিখ করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য ড্রাই রান হয়েছিলো হুগলি জেলায়। তার ঠিক চারদিন পর হুগলিতে এসে পৌঁছল কোভিশিল্ড করোনা ভ্যাকসিন। মঙ্গলবার রাত সওয়া ন’টা নাগাদ চুঁচুড়ায় ডিস্ট্রিক্ট ভ্যাকসিন স্টোরে করোনা ভ্যাকসিন এসে পৌঁছয়। ১ম ধাপে মোট ৩২ হাজার ভ্যাকসিন এলো হুগলী জেলায়। এখান থেকেই জেলার বিভিন্ন হাসপাতালে পৌঁছে যাবে কোভিশিল্ড। এদিন একটি কন্টেনারে করে কোলকাতা থেকে এই ভ্যাকসিন আসে। সামনে ছিলো পাইলট কার। ভ্যাকসিন সেন্টারে নিরাপত্তার জন্য ছিলো কড়া পুলিশি ব্যাবস্থা। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, প্রাথমিকভাবে জেলার ১৮টি ব্লক হাসপাতালে, ১টি সদর হাসপাতাল, ৩টি মহকুমা হাসপাতাল ও ১ টি স্টেট জেনারেল হাসপাতাল মিলিয়ে মোট ২৩টি কেন্দ্রকে করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে। প্রথম ধাপে চিকিৎসক, স্বাস্থ্য কর্মী সহ পুলিশ কর্মীদের ভ্যাকসিন দেওয়া হবে। তারপর সরকারী নির্দেশ মত ধাপে ধাপে ভ্যাকসিন প্রক্রিয়া চলবে।
Related Articles
অয়েল ট্যাঙ্কার মালিকদের সংগঠনের ডাকা ধর্মঘটের জের, হাওড়াতেও প্রভাব।
হাওড়া , ৬ আগস্ট:- অয়েল ট্যাঙ্কার মালিকদের সংগঠনের ডাকা ধর্মঘটের ফলে গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে শহরের পেট্রোল এবং ডিজেল সরবরাহ। বৃহস্পতিবার সকাল থেকেই হাওড়ার মৌড়ীগ্রামে ইন্ডিয়ান অয়েল ডিপোতে ট্যাঙ্কার মালিকরা পেট্রোল এবং ডিজেলের গাড়িতে রিফিলের কাজ বন্ধ রেখেছেন। এরফলে হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়ার একাংশে তেল সরবরাহ করা […]
করোনা আবহে রেড রোডে ৭৩তম সাধারণতন্ত্র দিবস পালিত হবে গতবারের মতোই সংক্ষিপ্ত।
কলকাতা, ২৫ জানুয়ারি:- করোনা আবহেই এবারও পালিত হতে চলেছে দেশের ৭৩ তম সাধারণতন্ত্র দিবস। প্রতিবছরের মতো এবছরও রাজ্যে সাধারণতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানটি হবে রেড রোডে। কোভিড জনিত বিধি-নিষেধের কারণে গতবারের পর এবারও সেই অনুষ্ঠান হচ্ছে সংক্ষিপ্ত। তবে অনুষ্ঠান মাত্র আধ ঘন্টার হলেও নিরাপত্তায় কোনরকম ফাঁক রাখা হচ্ছে না প্রশাসনের তরফে। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে রেড রোড […]
গ্রামীন পুলিশ ও আরামবাগ ট্রাফিকের উদ্যোগে রক্তদান শিবির।
আরামবাগ , ২৯ মে:- শনিবার আরামবাগের রবীন্দ্র ভবনে একটি রক্তদান শিবির হয়ে গেলো। হুগলি গ্রামীণ পুলিশ জেলা ও আরামবাগ ট্রাফিক গার্ডের পরিচালনায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই রক্তদান শিবিরের নাম দেওয়া হয় “উৎসর্গ”। করোনা পরিস্থিতিতে সরকারি স্বাস্থ্য বিধি মেনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।পুলিশ সুত্রে জানা গিয়েছে, রক্তদান […]








