কলকাতা , ৫ জানুয়ারি:- সরকারি বাস পরিষেবা স্বভাবিক করতে উদ্যোগী হলো রাজ্য সরকার। রাস্তায় বাসের সংখ্যা বাড়াতে প্রয়োজনীয় ভর্তুকি দেবে প্রশাসন। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘ইতিমধ্যেই ৭০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। অর্থ সঙ্কট রয়েছে। তবু মানুষের কথা ভেবে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। উল্লেখ্য পেট্রোল পাম্প এ ৭ কোটি টাকা বকেয়া থাকায় তেল নিয়ে সমস্যা। তাই অনেক সরকারি বাসকে ডিপো তে বসিয়ে দেওয়া হয়েছিল। বেসরকারি বাস মালিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেছেন, যাঁরা এখনো বাস নামাচ্ছেন না তাঁদের কোনো রকম ছাড় দেওয়া হবে না। করোনা পরিস্থিতিতে প্রত্যেকেই সমস্যায় রয়েছেন। এর মধ্যেই কাজ করতে হবে। প্রসঙ্গত, বেসরকারি বাসের ক্ষেত্রে জুন মাস পর্যন্ত রুট পারমিট সহ বিভিন্ন বিষয়ে জরিমানা মুকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Related Articles
বেহালার পাড়ায় পুজো উদ্বোধন মহারাজের , ২১ সালের শুরুতেই ভারতে ডে-নাইট টেস্ট
স্পোর্টস ডেস্ক , ২১ অক্টোবর:- বেহালা চৌরাস্তার প্লেয়ার্স কর্নারে নিজের পাড়ার পুজোর উদ্বোধন করলেন মহারাজ তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। চতুর্থীর সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে পুজোর সূচনা করেন তিনি। পাড়া, প্রতিবেশীদের সঙ্গে উৎসবে মাতলেন মহারাজ। তবে এদিন মানুষকে পুজোতে বাড়িতে থাকার অনুরোধ করলেন করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য। অন্যদিকে আগামী বছরে হয়তো দেশের মাটিতে ফিরতে পারে […]
অপেক্ষার অবসান, ১৩ ফেব্রুয়ারি থেকে কলকাতায় খুলছে নতুন মেট্রো রুট।
প্রদীপ সাঁতরা৪ ফেব্রুয়ারি:- কথা ছিল বড়দিনের আগেই শুরু হয়ে যাবে কলকাতা মেট্রোর নতুন রুট। আগে না হলেও বড়দিনের পরেই খুলে যাচ্ছে নতুন মেট্রো রুট। ইস্ট ওয়েস্ট মেট্রো। ১৩ ফেব্রুয়ারি থেকে সেক্টর ফাইফ থেকে যুবভারতী স্টেডিয়াম পর্যন্ত চালু হবে মেট্রো চলাচল। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চালু হতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রো রেল। প্রথম পর্যায়ে সংক্ষিপ্ত […]
আইপিএলে প্রথম মার্কিন ক্রিকেটার ।
স্পোর্টস ডেস্ক, ১২ সেপ্টেম্বর:- হ্যারি গার্নির পরিবর্ত হিসাবে কেকেআর-এ খেলতে আসছেন ২৯ বছর বয়সী আলি খান। তিনিই হবেন আইপিএল-এ এই প্রথম খেলতে আসা মার্কিন ক্রিকেটার। এই বছর আইপিএল-এ ২৩ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলতে নামছে নাইটরাইডার্স, মুম্বাই ইণ্ডিয়ান্সের বিরুদ্ধে। আইপিএল-এ এই প্রথম খেলতে আসছেন মার্কিন মুলুকের ক্রিকেটার। হ্যারি গার্নির পরিবর্ত হিসাবে তিনি আসছেন কেকেআর-এ।কাঁধের চোটের জন্য […]






