হুগলি , ২ জানুয়ারি:- দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা সংস্কারের দাবীতে আন্দোলনে নামলো ভারতীয় জনতা পার্টি। শনিবার সকালে শেওরাফুলি থেকে পিয়ারাপুর যাবার বেহাল রাস্তায় কলাগাছ পুঁতে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীরা। তাদের দাবী প্রতিদিন কয়েক হাজার গাড়ি যাতায়াত করে এই রাস্তায়। এই জনবহুল এলাকায় বেহাল রাস্তার জন্য দুর্ঘটনা বেড়েই চলেছে। প্রশাসনের কর্তা ব্যক্তিরা রাস্তা দিয়ে যাতায়াত করলেও তাদের নজরে আসেনা। শনিবার সকালে শেওড়াফুলি বিজেপি মন্ডের পক্ষ থেকে রাস্তা সারাইয়ের দাবিতে রাস্তার উপর কলা গাছ পুতে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করে। শনিবার সকালে শেওড়াফুলি বিজেপি মন্ডের পক্ষ থেকে রাস্তা সারাইয়ের দাবিতে রাস্তার উপর কলা গাছ পুতে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করে। যদিও প্রশাসনের নজরে আসার জন্য তাদের এই প্রতীকী বিক্ষোভ বলে জানিয়েছেন তারা। রাস্তা সংস্কার না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা।
Related Articles
সকলের জন্য স্বাস্থ্য পরিষেবা দিতে হাওড়া পুরসভার। পৌঁছে যাচ্ছেন ডাক্তার, নার্সরা। বিনামূল্যে মিলছে ওষুধ।
হাওড়া,৮ মে:- হাওড়ায় করোনা আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান। করোনা মোকাবিলায় জেলা স্বাস্থ্য দপ্তর, হাওড়া পুরনিগম দক্ষতার সঙ্গে মোকাবিলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। চেষ্টা করা হচ্ছে প্রতিটি মানুষ যাতে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন। কিন্তু এর মধ্যেও শহরতলির বসবাসকারীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ওইসব এলাকায় একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে হাওড়া পুরনিগম। ওই অ্যাম্বুলেন্সে থাকছেন ডাক্তার […]
এবার থেকেস্বাস্থ্যসাথী না থাকলেও লক্ষীর ভান্ডারের আবেদন করা যাবে।
কলকাতা, ৯ নভেম্বর:- মহিলাদের স্বাস্থ্য সাথী কার্ড না থাকলেও লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। রাজ্য বিধানসভায় আজ নারীর ক্ষমতায়নে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে এক আলোচনায় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, যাদের স্বাস্থ্য সাথী কার্ড নেই তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন। ইতিমধ্যেই ১কোটি ৩৩লক্ষ মহিলা লক্ষীর ভান্ডারের অর্থ সরাসরি ব্যাংকের মাধ্যমে […]
প্রেমিকার সঙ্গে ঝগড়া, মাঝ গঙ্গায় ঝাঁপ প্রেমিকের।
হুগলি, ২৮ সেপ্টেম্বর:- প্রেমিকার সাথে ঝগড়া করে মাঝ গঙ্গায় ঝাপ প্রেমিকের। ঘটনাটি ঘটেছে জগদ্দল গঙ্গা ঘাট এবং চন্দননগর গঙ্গা ঘাটের মাঝখানে। ইতিমধ্যেই গঙ্গায় ঝাঁপ দেওয়ার পর থেকে নিখোঁজ প্রমোদ চৌধুরী নামে ২২ বছরের যুবক। জানা গিয়েছে প্রমোদ চৌধুরী ও নীতিশ পাশওয়ান দুই বন্ধু প্রেমিকা নিয়ে চন্দননগর ঘুরতে গেছিল। সেখান থেকে ফেরার পথে মাঝ গঙ্গায় প্রমোদ […]








