কলকাতা , ২৯ ডিসেম্বর:- রাজ্যে কোভিড বিধি মেনেই যাতে বর্ষবিদায় এবং বর্ষবরণের উৎসব পালিত হয় তা নিশ্চিত করতে কলকাতা হাইকোর্ট রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এবং বিচারপতি কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চ এই মর্মে নির্দেশ দিয়েছে। পার্ক স্টিট সহ জনবহুল স্থান গুলি তে ব্যারিকেড তৈরি করা, ওয়াচ টাওয়ার এর মাধ্যমে নজরদারি চালানো সহ ভিড় নিয়ন্ত্রণের নানা ব্যবস্থা নিতে বলা হয়েছে। কোথাও যাতে মাত্রা ছাড়া ভিড় না হয় পুলিশ প্রশাসনকেই তা নিশ্চিত করতে হবে বলে হাইকোর্ট তার নির্দেশে উল্লেখ করেছে। পাশাপাশি জনসমাগমের কেন্দ্রগুলিতে নিয়মিত স্যানিটাইজেশন ব্যবস্থা করা, মানুষের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার মতো বিষয় গুলির উপর নজর রাখতে বলা হয়েছে।
Related Articles
চার বিধানসভার উপনির্বাচনে অতিরিক্ত আরো ৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে।
কলকাতা, ১৯ অক্টোবর:- চলতি মাসেই রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ রাখতে নির্বাচন কমিশন অতিরিক্ত আরও ৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে চারটি কেন্দ্রে মোট আশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এর মধ্যে বাহাত্তর কোম্পানি বাহিনী নির্বাচনের দিন ভোট গ্রহণ কেন্দ্র ও বাকি আট কোম্পানি বাহিনী গণনা কেন্দ্র এবং […]
গঙ্গাসাগর মেলা সুষ্ঠভাবে সম্পন্ন করতে বিশেষ উদ্যোগী ভূমিকা নিয়েছে ভারত সেবাশ্রম সংঘ।
কলকাতা,২৭ ডিসেম্বর:- ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রণবানন্দ মহারাজের জন্মের ১২৫ বছর উপলক্ষে ২০২০ সালের ২ জানুয়ারি থেকে বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা হচ্ছে। শুক্রবার কলকাতায় ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানান, আগামী ২ জানুয়ারি থেকে বেহালা সখেরবাজারে চন্ডী মেলা প্রাঙ্গণে প্রণব মেলার উদ্বোধন হবে। ২০ ফেব্রুয়ারি […]
রাত পোহালেই কাল ভোট। প্রস্তুতি তুঙ্গে হাওড়ায়।
হাওড়া, ৯ এপ্রিল:-আগামীকাল শনিবার চতুর্থ দফার নির্বাচনে হাওড়ার ৯টি আসনে ভোট হবে। এ ব্যাপারে জেলা প্রশাসনের প্রস্তুতি এখন প্রায় তুঙ্গে। ৯টি আসনের মধ্যে হাওড়া পুলিশ কমিশনারেট এলাকার মধ্যে সাতটি বিধানসভা কেন্দ্র এবং গ্রামীণ পুলিশ এলাকার মধ্যে দুটি কেন্দ্র রয়েছে। শনিবার ভোটগ্রহণের জন্য শুক্রবার সকাল থেকেই বিভিন্ন ডিসিআরসি সেন্টারগুলিতে জোর তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন সেন্টার থেকে […]







