কলকাতা , ২৪ ডিসেম্বর:- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবে তাকে আমন্ত্রণ জানানো হয়নি বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। ওই অনুষ্ঠানে তার অনুপস্থিতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আজকের অনুষ্ঠানের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়নি। বোলপুর শান্তিনিকেতনের তার আসন্ন সফরের সময় উপাচার্য তার সঙ্গে দেখা করার জন্য আলাদা করে সময় চেয়েছিলেন। কিন্তু পূর্বনির্ধারিত একাধিক কর্মসূচির জন্য তিনি সময় দিতে পারছেন না বলে মুখ্যমন্ত্রী জানান। এদিনের অনুষ্ঠানে তার অনুপস্থিতি নিয়ে বিজেপির তরফ থেকে অপপ্রচার চালানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন। এ প্রসঙ্গে নাম না করে তিনি কেন্দ্রের বিজেপি সরকার এবং বিশ্বভারতী কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, বিশ্বভারতীর ঐতিহ্যকে ভাঙ্গার চেষ্টা চলছে। নোবেল জয়ী অমর্ত্য সেন সরকারি জমি দখল করে রেখেছেন বলে প্রচার চালানো হচ্ছে। এটা গোটা বাংলার অপমান বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন।
Related Articles
উলুবেড়িয়ায় ভয়ানক দুর্ঘটনার শিকার অটো যাত্রী মহিলা। হাত কেটে পড়লো রাস্তায়।
হাওড়া, ১৭ জুন:- হাওড়ার উলুবেড়িয়ায় ভয়ানক দুর্ঘটনার শিকার অটো যাত্রী এক মহিলা। দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে তাঁর হাত কেটে পড়ে যায় রাস্তায়। শনিবার সকালে উলুবেড়িয়ার নোনা এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। জখম ওই মহিলার নাম রেবা মন্ডল(৪০)। তিনি হাওড়ার শ্যামপুরের মাধবপুরের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, উলুবেড়িয়ার একটি নার্সিংহোমে কাজ করেন তিনি। এদিন সকালে […]
অসিত নিয়ে কিছুটা নমনীয় রচনা।
হুগলি, ৯ আগস্ট:- দিন কয়েক আগেই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে বোন সম্মোধন করে নিজেদের দ্বন্দে ইতি টানতে চেয়েছিলেন বিধায়ক অসিত মজুমদার। শনিবার রাখি পূর্ণিমার দিন অসিত নিয়ে কিছুটা নমনীয় হলেও হুগলি বালিকা বাণী মন্দিরের প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়ালেন রচনা। এ দিন চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে রাখি বন্ধন উৎসবে উপস্থিত হয়ে সাংসদ বলেন, “উনি (ধৃতি) একজন […]
ভ্যাকসিনের দামের তারতম্যের প্রতিবাদ জানিয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি দিলো মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২২ এপ্রিল:- করোনার ভ্যাকসিনের দামের তারতম্য নিয়ে প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আজ চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভ্যাকসিনের দাম এক রাখার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি অভিযোগ করেছেন কেন্দ্রীয় সরকার যে টিকা নীতি গ্রহণ করেছে তা বৈষম্যমূলক এবং জনবিরোধী। কেন্দ্রীয় সরকার ১৫০ টাকায় ভ্যাকসিন কিনবে। অথচ তা রাজ্য সরকারকে কেন […]








