হুগলি ,১৯ ডিসেম্বর:- তৃণমূল নেতার ছেলের হাতে ধর্ষিতার পর অপমান ও আত্মসন্মানে আঘাত লাগায় আত্মহত্যার চেষ্টা কিশোরীর। বর্তমানে গুরুতর জখম অবস্থায় নির্যাতিতা ওই কিশোরী চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার ভোরে বাড়ির কলপারে গায়ে জ্যারিকেনের কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় হুগলির সুগন্ধ্যার বাসিন্ধ্যা ওই কিশোরী। ঘটনায় অভিযুক্ত সুমন সাঁতরা গ্রেপ্তার হয়েছে। সুমনের বাবা বরুন সাঁতরা স্থানীয় তৃণমূল নেতা হিসাবে পরিচিত। কেউ যাতে বিষয়টি জানতে না পারে সেজন্য সালিশি সভাও তৃণমূল বসিয়েছিলো বলে বিজেপির অভিযোগ। তবে ঘটনার পর থেকেই নির্যাতিতা ওই কিশোরী অপমানে ও অবসাদে ভুগছিলো। সে জন্যই হয়তো সে আত্মহত্যার চেষ্টা করে।
Related Articles
ভয়াবহ অগ্নিকাণ্ডে কাঠের গোডাউন সহ তিনটি দোকান ভস্মীভূত হালিশহরে
ব্যারাকপুরঃ, ১১ এপ্রিল:- ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হয়ে গেল একটি কাঠের গোডাউন সহ তিনটি দোকান। রবিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে বীজপুর থানার হাশিশহর চৌমাথা বাজার এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,এদিন ভোর রাতে ওই এলাকার একটি কাঠের গোডাউনে হটাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দুটি দোকানে। খবর পেয়ে ঘটনাস্থলে […]
ফের আরও একটি ঝড়ের আগাম প্রস্তুতি নিলো রিষড়া পুরসভা।
তরুণ মুখোপাধ্যায় , ২৭ মে:- আমফানের পর আবার নতুন করে একটি ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে , এবং সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে বিভিন্ন দপ্তর গুলিকে সতর্ক করা হয়েছে। সেই নির্দেশ পাবার পর আজকে রিষড়া পুরসভা এই নিয়ে একটি জরুরি বৈঠক করলো। পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটার এর উদ্যোগে এই বৈঠক হয়। বৈঠক শেষে পুরসভার বোর্ড অফ […]
চলন্ত গাড়িতে আগুন ! ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেন গাড়িচালক।
হাওড়া, ২৬ মার্চ:- চলন্ত গাড়িতে আগুন। আতঙ্কে এলাকাবাসী। বড়োসড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন গাড়ি চালক। হাওড়ার বাঁকড়ায় আজ ঘটনাটি ঘটে। যেহেতু রাস্তায় মানুষজন ছিলেন তাই তাঁরাই আগুন দেখতে পেয়ে ছুটে আসেন সাহায্যের জন্য। পাশে ইন্ডাস্ট্রি থাকায় জলের সরবরাহ পেয়ে যান সাধারণ মানুষ এবং তারাই নিজেরাই চেষ্টা করে আগুন নিভিয়ে দেন। মালপত্রের ক্ষয়ক্ষতি হলেও বড়ো ঘটনা […]







