হুগলি ,১৯ ডিসেম্বর:- তৃণমূল নেতার ছেলের হাতে ধর্ষিতার পর অপমান ও আত্মসন্মানে আঘাত লাগায় আত্মহত্যার চেষ্টা কিশোরীর। বর্তমানে গুরুতর জখম অবস্থায় নির্যাতিতা ওই কিশোরী চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার ভোরে বাড়ির কলপারে গায়ে জ্যারিকেনের কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় হুগলির সুগন্ধ্যার বাসিন্ধ্যা ওই কিশোরী। ঘটনায় অভিযুক্ত সুমন সাঁতরা গ্রেপ্তার হয়েছে। সুমনের বাবা বরুন সাঁতরা স্থানীয় তৃণমূল নেতা হিসাবে পরিচিত। কেউ যাতে বিষয়টি জানতে না পারে সেজন্য সালিশি সভাও তৃণমূল বসিয়েছিলো বলে বিজেপির অভিযোগ। তবে ঘটনার পর থেকেই নির্যাতিতা ওই কিশোরী অপমানে ও অবসাদে ভুগছিলো। সে জন্যই হয়তো সে আত্মহত্যার চেষ্টা করে।
Related Articles
ফাঁকা মন্দিরে ঢুকে চোর সন্দেহে পাকড়াও যুবক। করানো হলো ‘ওঠ-বোস’।
হাওড়া, ১ ডিসেম্বর:- কেউ না থাকার সুযোগ নিয়ে ফাঁকা মন্দিরে ঢুকে পড়ায় চোর সন্দেহে এক যুবককে হাতেনাতে ধরে ফেললেন সেখানকার পুরোহিত। শাস্তি হিসেবে ওই যুবককে কান ধরে ‘ওঠ-বোস’ করানো হয়। মোবাইলে সেই ঘটনা ক্যামেরাবন্দী করেন উপস্থিত জনতা। বুধবার দুপুরে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে ওই ঘটনা ঘটে। এদিন মন্দিরের পুরোহিত সেই সময়ে গঙ্গার ঘাটে ঠাকুরের বাসন ধুতে […]
আমার গ্রাম আমার বাগান ” প্রকল্পের উদ্বোধন হলো গোঘাটে।
আরামবাগ, ১৩ আগস্ট:- আরামবাগ মহকুমার গোঘাট দুই নম্বর ব্লকে “আমার গ্রাম আমার বাগান ” প্রকল্পের উদ্বোধন হয়ে গেলো। গোঘাটের শ্রীপুরে এই প্রকল্পের সুচনা হয়। জানা গিয়েছে কামারপুকুর পঞ্চায়েতের উদ্যোগে রাজ্য সরকারের নতুন এই আমার গ্রাম আমার বাগান প্রকল্পটির উদ্বোধন হয়। এদিন মোট ৫০০ টি আম গাছ রোপন করা হয়। এই প্রকল্পের মোট ব্যয় বরাদ্দ করা […]
প্রতিমা ভাসানের পরেই জল থেকে কাঠামো তোলার কাজ করছে হাওড়া পুরসভা।
হাওড়া , ২৭ অক্টোবর:- সোমবার বিজয়া দশমী থেকেই প্রতিমা নিরঞ্জন শুরু হয়েছে হাওড়ার বিভিন্ন ঘাটে। কোভিড পরিস্থিতিতে এই বছর গঙ্গার পাশাপাশি বেশ কয়েকটি জলাশয় চিহ্নিত করা হয়েছে যেখানে প্রতিমা বিসর্জন হবে। ওইসব জলাশয়ের কাছাকাছি অস্থায়ীভাবে কাঠের ভ্যাট তৈরি করা হয়েছে। জলাশয় থেকে প্রতিমার কাঠামো ভ্যাটে ফেলা হবে। সেখান থেকে পরে সেই কাঠামো অন্যত্র সরিয়ে নিয়ে […]







