হাওড়া , ১৮ ডিসেম্বর:- রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, রেলের বেসরকারিকরণ সহ বিভিন্ন ইস্যুতে মিছিল হল উত্তর হাওড়ায়। শুক্রবার বিকালে ১১ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ওই মিছিল হয়। নেতৃত্বে ছিলেন গৌতম চৌধুরী, গৌতম পাল প্রমুখ। মিছিল শুরু হয় উত্তর হাওড়ায় নতুন মন্দির সংলগ্ন ব্লক অফিস থেকে। এরপর ত্রিপুরা রায় লেন, অরবিন্দ রোড, মদন বিশ্বাস লেন, কালীতলা হয়ে ক্ষেত্র মিত্র লেনে ব্লক অফিসে এসে মিছিল শেষ হয় বিকেল পৌনে ৫টা নাগাদ। মিছিলে প্রায় পাঁচ শতাধিক কর্মী সমর্থকেরা যোগ দেন।
Related Articles
রাজ্য বিদ্যুৎ পর্ষদের তিনমাসের পরিবর্তে মাসিক বিল চালুর প্রক্রিয়া শুরু।
কলকাতা, ২১ সেপ্টেম্বর:- রাজ্য বিদ্যুৎ পর্ষদের গ্রাহকদের ত্রৈমাসিকের পরিবর্তে মাসিক বিল চালু করার বিষয় রাজ্যের বিদ্যুৎ দফতর পদক্ষেপ করছে। পর্ষদের অধীনে থাকা কলকাতা পুরসভার চারটি ওয়ার্ডে পরীক্ষামূলক ভাবে মাসিক বিদ্যুতের বিল দেওয়ার পদ্ধতি চালু করা হচ্ছে বলে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন। আজ বিধানসভার উল্লেখ পর্বে সরকার ও বিরোধী পক্ষের একাধিক বিধায়ক মাসিক বিদ্যুৎ বিল […]
রেল ভবনে অগ্নিকান্ডের ঘটনায় রাজ্যপাল দমকলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন।
কলকাতা, ৯ মার্চ:- স্ট্যান্ড রোডের রেল ভবনে অগ্নিকান্ডের ঘটনায় রাজ্যপাল জগদীপ ধনকড় দমকলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন। আজ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে রেলের গাফিলতির অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন ঠিক সময়ে খবর পেয়েও দমকল দ্রুত না এসে পৌঁছনোয় এত বড় দূর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৯ জনের মৃত্যুর দায় কে নেবে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। […]
সৎকারের পর জানা গেল মৃতের করোনা রিপোর্ট পজিটিভ। আতঙ্কে পুরো এলাকা।
হাওড়া , ১৮ জুলাই:- মৃত্যুর ৪৮ ঘন্টা পরে এলো করোনা রিপোর্ট। কিন্তু তার আগেই কোভিড সতর্কতা ছাড়াই দেহ সৎকার হয়ে যায়। এখন সৎকারের পর করোনা পজিটিভ রিপোর্ট আসায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন মৃতের পরিবার প্রতিবেশীরা। সকলেই আতঙ্কে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে চলে গিয়েছেন। হাওড়ার জগাছা থানা এলাকার বকুলতলার বাসিন্দা ৬৫ বছর বয়সী ওই বৃদ্ধকে স্বাসকষ্টের কারণে […]







