কলকাতা , ১৮ ডিসেম্বর:- সাংবিধানিক সংস্থান ও বিধানসভার নিয়ম বিধির সঙ্গে সঙ্গতিপূর্ণ না হওয়ায় শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্র এখনই গ্রহণ করা সম্ভব নয় বলে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন। আজ বিধানসভা ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, বিধানসভায় এসে শুভেন্দু যে ইস্তফাপত্র দিয়েছেন, তাতে কোনো তারিখ ছিল না। কিন্তু ইমেলে পাঠানো চিঠিতে ছিল। কোনটা আসল, সেটা তাঁকে আগে বুঝতে হবে। সোমবার শুভেন্দু অধিকারীকে অধ্যক্ষ বিধানসভায় ডেকেছেন। সবদিক থেকে সন্তুষ্ট হবার পর সিদ্ধান্ত নেবেন তিনি। তবে, যতদিন তাঁর পদত্যাগ পত্র গৃহীত না হচ্ছে, ততদিন শুভেন্দু বিধানসভার নির্বাচিত সদস্য থাকছেন বলে বিমানবাবু জানান।
Related Articles
নববর্ষে ভিন্ন চিত্র দেখা গেল তারকেশ্বরেও।
হুগলি,১৪ এপ্রিল:- বাংলা নববর্ষে প্রতিবছর নতুন খাতা ও বছরের প্রথম দিনে দেবতা দর্শনে হাজার হাজার মানুষ ভিড় করে তারকেশ্বর মন্দিরে। এই বছর ভিন্ন চিত্র দেখা গেল তারকেশ্বরে। মন্দিরের গেটে ঝুলছে তালা। নতুন খাতার পুজো ব্যবসায়ীরা তাদের বাড়িতেই করছেন। তারকেশ্বর মন্দিরের মহারাজ দন্ডীস্বামী সুরেশ্বর আশ্রম মোহন্ত মহারাজ বলেন,বিশ্ব জুড়ে মহামারীর প্রকোপ থেকে বাঁচতে সরকারি বিধি নিষেধ […]
নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেলো গাড়ি।
হুগলি, ৪ ডিসেম্বর:- নিয়ন্ত্রণ হারিয়ে ১৫ ফুট নিচে নয়নজুলে উল্টে গেলো ছোট চার চাকা গাড়ি। আজ দুপুরে বৈদ্যবাটী দীর্ঘাঙ্গী মোড়ের সামনে ঘটনাটি ঘটে। কোন মতে ডাইভার বেরোতে পারে। হতাহতের কোন খবর নেই। স্থানীয় সূত্রে জানা যায় ডানকুনির দিকে বহরমপুরের দিকে থেকে ফাঁকা গাড়িটি আসচ্ছিল সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে যায়। ঘটনাস্থলে পিয়াপুর ফাঁড়ির পুলিশ। […]
রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির বিতর্কিত মন্তব্যের নিন্দা করলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৪ নভেম্বর:- রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির বিতর্কিত মন্তব্যের নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ওই কুরুচিকর মন্তব্যের জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি দারুণ মহিলা। আমি পছন্দ করি। ভীষণ সম্মান করি। অখিল ওই মন্তব্য করে ঠিক করেনি। […]










