কলকাতা , ১৮ ডিসেম্বর:- রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় সরকার পুনরায় রাজ্য প্রশাসনের দুই শীর্ষ কর্তা কে বৈঠকে ডেকেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভল্লা রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কে গতকাল সন্ধ্যায় চিঠি দিয়ে আজ বিকেল সাড়ে পাঁচটায় দিল্লীর নর্থ ব্লকে বৈঠকের জন্য ডেকে পাঠিয়েছেন। রাজ্য পুলিশের মহানির্দেশক বীরেন্দ্রকেও ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। তবে এবারও মুখ্য সচিব বৈঠক থেকে অব্যাহতি চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব কে পাল্টা চিঠি লিখেছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। কোভিড পরিস্থিতির কথা উল্লেখ করে শারীরিক উপস্থিতির বদলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এবং রাজ্য পুলিশের মহানির্দেশক আলোচনায় বসতে পারেন বলে মুখ্যসচিব তার চিঠিতে পাল্টা প্রস্তাব দিয়েছেন।
Related Articles
হাওড়া হোম-কান্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি অগ্নিমিত্রা পালের।
হাওড়া, ২১ নভেম্বর:- হাওড়ার সালকিয়া বাবুডাঙার শ্রীরাম ঢ্যাং রোডের হোম-কান্ডে (নির্যাতন, শিশু বিক্রির অভিযোগ) অভিযুক্তদের নাম প্রকাশ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার সকালে হাওড়ার মালিপাঁচঘড়ার ঘটনাস্থলে (করুণা উইমেন অ্যান্ড চিল্ড্রেন ওয়েলফেয়ার সোসাইটি নামের ওই হোম) আসেন তিনি। সেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, এই ঘটনা নিয়ে পুলিশকে […]
“বিশ্বজুড়ে অতিমারী শিক্ষক আজ বাড়ি বাড়ি”।
নদীয়া , ১০ জুন:- পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি নদীয়া জেলার উদ্যোগে মঙ্গলবার বামনপুকুরের পিছিয়ে পড়া গ্রাম সরডাঙ্গা থেকে শুরু হলো এক অভিনব কর্মসূচি। এই মুহুর্তে “বিশ্বজুড়ে অতিমারী শিক্ষক আজ বাড়ি বাড়ি”। এই স্লোগানকে সামনে রেখে নদিয়ায় এই প্রথম শিক্ষক-শিক্ষিকারা পৌছে যান শিক্ষার্থীদের ঘরে ঘরে,শিক্ষা দানের উদ্দেশ্যে। যে সব শিক্ষার্থীর বাড়ীতে নেই স্মার্টফোন,নেই টিভি তাদেরকে […]
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলার টিকিট ছিনিয়ে নিল চন্দননগরের অভিষেক।
সুদীপ দাস, ২১ জানুয়ারি:- দাদার পরে ভাই। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের টিকিট ছিনিয়ে নিল ঈশান পোড়েল এর ভাই অভিষেক পোড়েল। করোনার কারণে সুযোগ পেলেও ফের একবার উৎসাহে মাতোয়ারা চন্দননগর। চূড়ান্ত দরিদ্র পরিবারের অভিষেকের বাড়িতে বাড়তিএকটা মোবাইল ফোন ও নেই। এদিন সন্ধ্যায় কোনরকমে মাকে খবর জানায় অভিষেক। তারপরে মা অনিমা পাল আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে ন। অভিষেকের […]








