কলকাতা , ১৪ ডিসেম্বর:- আবার কলকাতা থেকে দিল্লি প্রতিদিন সরাসরি উড়ান চালু হলো। সেপ্টেম্বর থেকে অতিমারীর কারণে সপ্তাহে তিন দিন দিল্লি–কলকাতা উড়ান সপ্তাহে তিন দিন চলছিল। জুলাই মাস থেকে করোনা ভাইরাস সংক্রমণের কারণে দিল্লি, মুম্বই, চেন্নাই, পুণে, নাগপুর, আমেদাবাদ থেকে কলকাতায় সরাসরি উড়ান বন্ধ হয়ে যায়। সংক্রমণ ছড়ানো ঠেকাতে রাজ্য সরকারই কেন্দ্রের কাছে এই শহরগুলি থেকে উড়ান বন্ধ করতে অনুরোধ করেছিল। মানুষের যাতায়াতে সমস্যার কথা ভেবে সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিনদিন উড়ান চালুর অনুমতি দেয় রাজ্য। দিল্লি থেকে সরাসরি কলকাতা আসতে না পারলেও, ঘুরপথে যাত্রীরা এতদিন যাওয়া আসা করছিলেন। কিন্তু এতে খরচ বেশি হচ্ছিল। তাই রাজ্য সরকারের কাছে প্রতিদিন দিল্লি থেকে কলকাতা সরাসরি উড়ান চালু করার অনুরোধ আসছিল। সোমবার রাজ্য সরকার জানিয়েছে, এবার থেকে দিল্লি কলকাতা বিমান প্রতিদিন চলবে। তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
Related Articles
দীপাবলির প্রাক্কালে প্রদীপ জ্বালাতে গিয়ে চিরতরে নিভে গেলেন সাহিত্যিক।
সুদীপ দাস , ২৩ অক্টোবর:- দীপাবলির প্রাক্কালে প্রদীপ জ্বালাতে গিয়ে চিরতরে নিভে গেলেন সাহিত্যিক শোভনা চক্রবর্তী(৬০)। শোভনাদেবী হুগলীর ভদ্রেশ্বর স্টেশন রোডের গভঃ কলোনীর মোড় এলাকার বাসিন্দা ছিলেন। সেখানে একটি আবাসনের তিনতলায় একাই থাকতেন শোভনাদেবী। দিনভর লেখালেখি ও বই পড়া নিয়ে ব্যস্ত থাকতেন তিনি। রবিবার রাতে ঘরে প্রদীপ জ্জ্বালাতে গিয়ে কোনভাবে দূর্ঘটনা ঘটে বলে অনুমান করা […]
বাউন্সারদের এনে মিল দখলের চেষ্টা, দাসনগরের ভারত জুটমিলে ব্যাপক উত্তেজনা।
হাওড়া, ২ মার্চ:- হাওড়ার দাসনগরের ভারত জুট মিলে ব্যাপক উত্তেজনা। অভিযোগ, শরিকি গন্ডগোলে মিল দখল করতে এসে মিলের কর্মী ও নিরাপত্তারক্ষীদের মাধরের অভিযোগ উঠেছে মিলেরই এক মালিকের বিরুদ্ধে। অভিযোগ, বাউন্সার নিয়ে এসে বন্দুক উঁচিয়ে মিল দখলের চেষ্টা হয়। এই নিয়ে শ্রমিকরা বহিরাগত দুষ্কৃতিদের বাধা দিলে তাদেদের সাথে মিল দখলকারীদের মধ্যে মারামারি শুরু হয়। বৃহস্পতিবার রাতে […]
আজ থেকে শুরু হচ্ছে ভোটার লিস্টে নাম তোলার কাজ।
কলকাতা , ১৮ নভেম্বর:- রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে আজ থেকে শুরু হচ্ছে ভোটার লিস্টে নাম তোলার কাজ। বিশেষ সংশোধনীর(সামারি রিভিশন) কাজ চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। তার আগে প্রকাশিত হবে ভোটার লিস্টের খসড়া তালিকা। সামারি রিভিশনের সময় ধারাবাহিকভাবে চলবে নাম তোলা, বাদ দেওয়ার আবেদনগ্রহণ এবং শুনানি। সামারি রিভিশনের কাজের চূড়ান্ত প্রক্রিয়া চলবে 5 জানুয়ারি পর্যন্ত। এখনও […]








