হুগলি , ১৪ ডিসেম্বর:- বিজেপি দলটা গুন্ডা বাজদের দল, ওদের কাজ দাঙ্গা করা, গুন্ডাগিরি করা। আর ওদের ওই ক্ষ্যাপা ষাঁড়টা সকাল থেকে বেরিয়ে মানুষকে উত্তেজিত করে। তবে আমরা হিংসায় বিশ্বাস করিনা, আমরা সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করে এসেছি তাই তৃণমূলের আর এক নাম সংগ্রাম। তবে ওরা গুন্ডামি করতে এলে আমরা চুপ করে বসে থাকব না ক্ষ্যাপা দিলীপের ছেলেরা আমাদের একটা ছেলের গায়ে হাত দিয়ে দেখুক না কত বড় মস্তান হয়েছে, তারপরে যা ব্যবস্থা করার করব-দাবি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েকটি প্রকল্প জনপ্রিয় হয়েছে, মানুষ যেভাবে জয়ধ্বনি দিচ্ছে তাই ওরা ষাঁড়ের মতো ঘুরে বেড়াচ্ছে। পাশাপাশি দিলীপ ঘোষকে ষাঁড়ের সাথে তুলনা করেন, বলেন ওকে পাগলা করে ছেড়ে দেবো। যখন ২০২১ এ হেরে ভূত হয় বাড়ি চলে যাবে তখন ওর বড় বড় বুজরুকি বন্ধ হবে। একটা অসভ্য অভদ্র লোক। দিলীপ ঘোষকে এভাবেই কটাক্ষ করলেন শ্রীরামপুরের সাংসদ।
Related Articles
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। হাওড়ায় পৌঁছালো এনডিআরএফ।
হাওড়া , ৪ ডিসেম্বর:- ধেয়ে আসছে জাওয়াদ। আগামী কয়েক ঘন্টা পরেই আছড়ে পড়তে পারে এই ঘূর্নিঝড়। হাওড়া জেলায় ১৮টি এনডিআরএফ এর টিম মোতায়েন করা হয়েছে। শনিবার বিকেলে গঙ্গা নদী তীরবর্তী হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে সচেতনতার প্রচার চালান ন্যাশানাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের সদস্যরা। ঝড়ের সময়ে মানুষকে ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়। নদীর ধারে না যেতে, গাছের […]
উলুবেড়িয়ায় দুর্ঘটনা, প্রাণে রক্ষা তিন সন্ন্যাসীর।
হাওড়া, ২৯ নভেম্বর:- দুর্ঘটনার কবলে এবার ধর্মীয় সংস্থার গাড়ি। শুক্রবার তিন সন্ন্যাসী প্রচারের উদ্দেশ্যে মায়াপুর থেকে পূর্ব মেদিনীপুর যাচ্ছিলেন বলে জানা গেছে। দুপুর দেড়টা নাগাদ ১৬নং জাতীয় সড়কে উলুবেড়িয়া জেলেপাড়া সেতুর কাছে ওই দুর্ঘটনা ঘটে। একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে সন্ন্যাসীদের গাড়িতে ধাক্কা মারে। গাড়িটির বাম দিকের অংশ দুমড়ে মুচড়ে যায়। তবে, ভাগ্যের জোরে প্রাণে বেঁচে […]
ট্রেন থেকে নেমেই বাসে উঠতে হুড়োহুড়ি।
হাওড়া , ২৩ জুলাই:- বৃহস্পতিবার সকাল থেকে একাধিক দূরপাল্লার ট্রেন ঢোকে হাওড়ায়। কিন্তু লকডাউনের কারণে যানবাহন কম থাকায় কার্যত চরম নাকাল হন ওইসব ট্রেনের যাত্রীরা। হাওড়া স্টেশনের বাইরে বাস থাকলেও সেই বাসে ওঠার জন্য অপেক্ষায় ছিলেন অনেক বেশি যাত্রী। স্বভাবতই বাসে ওঠার জন্য যাত্রীদের হুড়োহুড়ি শুরু হয়ে যায়। দূরত্ববিধি না মেনে জানলা গলেও অনেককে এদিন […]








