ইস্টবেঙ্গল: ০
জামশেদপুর: ০
প্রসেনজিৎ মাহাতো, ১০ ডিসেম্বর:- আইএসএলে হারের হ্যাটট্রিকের পর অবশেষে তিলক ময়দানে আইএসএলে পয়েন্টের খাতা খুলল এস সি ইস্টবেঙ্গল। দশ জনে লড়াই করে জামশেদপুরের বিরুদ্ধে গোলশূন্য অবস্থায় অমীমাংসিত থাকে। গত ম্যাচের থেকে প্রথম একাদশে চারটে বদল আনেন ফাউলার। জেজে শুরু থেকে নামলেও সেভাবে কার্যকরী হয়ে উঠতে ব্যর্থ। কিন্তু গোটা ম্যাচে ঝলমলে মহম্মদ রফিক। প্রথমার্ধে প্রতিপক্ষ প্রতি–আক্রমণে সুযোগ তৈরি করে। ২৯ মিনিটে ভালস্কিসের সাইড ভলি অল্পের জন্য বাইরে যায়। মিনিট আটেক বাদে স্টিফেন এজের হেড ক্রসবারে লাগে।
সেইসময় তিন–চার লাল–হলুদ ফুটবলারের মাঝখান থেকে লফিয়ে হেড এজের। লাল–হলুদ রক্ষণে ফঁাকফোঁকর মাঝেমধ্যেই তৈরি হয়েছে। ৬৯ মিনিটে লিমার জোরালো শট ক্রসবার ছুঁয়ে বাইরে যায়। ভালস্কিস ভয়ঙ্কর হয়ে না উঠলেও লিমা দুরন্ত। সংযুক্ত সময়ে বিপক্ষের লালডিনলিয়ানা লাল কার্ড দেখেন। ম্যাচে সবদিক থেকে এগিয়ে ছিল জামশেদপুর। দুটো শট ক্রসবার ছুঁয়ে না গেলে ইস্টবেঙ্গলের কপালে দুঃখ ছিল দিনও। ম্যাচের সেরা হন ইস্টবেঙ্গলের ইরশাদ। ইস্টবেঙ্গল: শঙ্কর (দেবজিৎ), নারায়ণ, শেহনাজ, নেভিল, ইরশাদ, লিংডো, রফিক, স্টেইনম্যান, মাঘোমা, পিলকিংটন, জেজে (লুয়াাং)








