হাওড়া , ১০ ডিসেম্বর:- ২০১১-২০২০ বিগত দশ বছরে রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরতে রিপোর্ট কার্ড প্রকাশ করল তৃণমূল। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে হাওড়ায় সদর অফিসে এক সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী অরূপ রায়। ওই সাংবাদিক বৈঠকে তিনি রিপোর্ট কার্ডের গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেন। স্বাস্থ্য, অর্থনীতি, খাদ্য, বিদ্যুৎ, সড়ক, জল, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে সাফল্যের কথা ব্যাখ্যা করেন তিনি। তিনি বলেন, “কন্যাশ্রী, সবুজ সাথী, উৎকর্ষ বাংলা, পথদিশার মতো প্রকল্প সারা বিশ্বে আলোচিত হয়েছে।” দশ বছরে কোনও কাজে খামতি ছিল কিনা সেই প্রশ্নের উত্তরে অরূপ রায় বলেন, “আমরা খামতি দেখিনি। কিছু কিছু ক্ষেত্রে থাকতেই পারে। তবে, গত দশ বছরে যা কাজ বাংলায় হয়েছে, স্বাধীনতার পরে কোনও রাজ্যে এমন কাজ হয়নি।”
Related Articles
প্রার্থী হয়েই বরানগর বিধানসভায় সায়ন্তিকা ব্যানার্জি।
কলকাতা, ৩০ মার্চ:- গতকাল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তরফ থেকে বরানগর বিধানসভার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর নাম ঘোষণা করা হয়। প্রার্থীর নাম ঘোষণা করার পর আজ প্রথম বরানগর বিধানসভায় আসলেন সায়ন্তিকা ব্যানার্জি। বরানগর বিধানসভার টপিন রোড সংলগ্ন সেবা সংঘ ক্লাবে বরানগর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার ও ওয়ার্ড প্রেসিডেন্ট দের সঙ্গে জনসংযোগ কর্মসূচিতে যোগ দিলেন প্রার্থী সায়ন্তিকা […]
মৃতদেহ সৎকারের সঙ্গে যুক্ত কর্মীদের নতুন নাম সৎকার কর্মী, দিলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৭ ডিসেম্বর:- বছরের শেষ মন্ত্রিসভার বৈঠকে একাধিক নতুন নিয়োগের সিদ্ধান্তও অনুমোদন করেছে রাজ্য মন্ত্রিসভা। এর মধ্যে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের মানোন্নয়নে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ৪০ টি নতুন শয্যা তৈরির সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। মানস বাবু জানান, রাজ্য সরকার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালকে উৎকর্ষ কেন্দ্রের রূপ দিতে চায়। তাই সেখানে ক্রিটিক্যাল কেয়ারের উপযুক্ত কর্মী নিয়োগের পাশাপাশি দার্জিলিং পেড্রিয়াট্রিক […]
২০ তম বর্ষে সিঙ্গুরের সাহানা বাড়ির জগধাত্রী পূজা।
হুগলি, ৮ নভেম্বর:- সপ্তমীর সকাল থেকে চলছে সিঙ্গুরের সাহানা বাড়ির জগদ্ধাত্রী পুজোর আরতি। এইবছর ২০ তম বর্ষে পদার্পন করল এই পুজো। মা কমলা সাহানা স্বপ্নদেশ পেয়েছিলেন। সেই থেকে বাড়ির মন্দিরে হয় পুজো। সাজানো হয়েছে মন্ডপ। পুজোর কয়েকটা দিন পরিবার সহ গ্রামের মানুষজন ভোগ খেতে আসে সাহানা বাড়িতে। মন্ডপের পাশে করা হয়েছে মঞ্চ। সেখানে বাউল থেকে […]









