কলকাতা , ১০ ডিসেম্বর:- রাজ্যে বিজেপির প্রচার অভিযানে সাধারণ মানুষ সাড়া না দেওয়ায় প্রচারের কৌশল হিসেবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ের ওপর হামলার ঘটনা প্রচার করা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। কলকাতার মেয়ো রোডে কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন ওই ঘটনা বিজেপি তরফে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। অন্যদিকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই অশান্তির ঘটনার জন্য মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভকে দায়ী করেছেন। জনরোষের কারণেই বিজেপি নেতাদের ওপর হামলা চালানো হয়েছে বলে তিনি মন্তব্য করেন। এদিকে রাজ্য পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছে জেপি নাড্ডার কনভয়ে হামলা চলেছে বলে যে প্রচার করা হচ্ছে তা ঠিক নয়। পথচলতি কিছু মানুষ গাড়িতে পাথর ছুঁড়েছে। তবে তার বহু পিছনে ছিল নাড্ডার কনভয়। প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন।
Related Articles
কোর্টের নির্দেশে পরবর্তী রাজ্যে বাহিনী মোতায়নের বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক নবান্নে।
কলকাতা, ১৩ জুলাই:- হাইকোর্টের নির্দেশ মত ভোট পরবর্তী সময়ে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে আলোচনা করতে আজ নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক বসে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বীবেদির পৌরহিত্যে ওই বৈঠকে স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি ও কেন্দ্রীয় বাহিনীর ফোর্স কো অর্ডিনেটর ওই বৈঠকে উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্যসচিবকেl নির্বাচনী আচরণ বিধি তুলে […]
পোলবায় পুলকার দূর্ঘটনায় আহত দিব্যাংশুর বাবা দেখা করে কৃতজ্ঞতা জানালেন সাংসদকে।
হুগলি,১ মার্চ:- পোলবায় পুলকার দূর্ঘটনায় আহত দিব্যাংশু ভগতের বাবা গোপীনাথ ভগত মৃত ছাত্র ঋষভ সিং এর পরিবারের সাথে দেখা করলেন। গত ২৮ ফেব্রুয়ারী হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বৈদ্যবাটি তে বাড়ি ফিরেছিল। পাশাপাশি এদিন শ্রীরামপুরের সাংসদ কল্যান ব্যানার্জীর সাথে দেখা করেন। কল্যাণ বন্দোপাধ্যায় জানান,সব রকম চেস্টা করেছেন চিকিৎসকরা ,মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করেছেন। ভালো লাগছে একজন সুস্থ […]
ফের দুর্ঘটনা বিদ্যাসাগর সেতুতে।
হাওড়া, ২২ মার্চ:- ফের দুর্ঘটনা ঘটল দ্বিতীয় হুগলি সেতুতে। জানা গেছে, কলকাতা থেকে হাওড়া আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবোঝাই লরি এদিন উঠে পড়ে ডিভাইডারে। ঘটনায় আহত হন চালক। এই দুর্ঘটনার জেরে যানজট ছড়িয়ে পড়ে দ্বিতীয় হুগলি সেতুতে। প্রসঙ্গত, এর কয়েকদিন আগেও দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে ঘটেছিল দুর্ঘটনা। কলকাতা থেকে হাওড়াগামী একটি লরির […]








