সুদীপ দাস , ১০ ডিসেম্বর:- হিন্দমোটরের মৃত গৃহবধু মৌমিতা চক্রবর্তীর পরিবার এবারে দ্বারস্থ হলো চন্দননগর কমিশনারেটের কমিশনার হুমায়ুন কবীরের। প্রসঙ্গত হাওড়ার একটি বেসরকারী নার্সিং হোমে মৌমিতার মৃত্যুর পর হাসপাতালের বিরুদ্ধে তাঁর অঙ্গ চুরি করে নেওয়ার অভিযোগ তোলে পরিবার। সেই ঘটনায় পথমে উতংতরপাড়া থানা অভিযোগ না নেওয়ায় তাঁরা আদালতে মামলা রুজু করে। অভিযোগ সেই মামলার কাজ তরান্বিত করতে উত্তরপাড়া থানা কোনরকম সাহায্য করছে না। ফলে এখনও পর্যন্ত মৌমিতার ময়নাতদন্ত হয়নি। এই অভিযোগের ভিত্তিতেই আজ মৃতার দুই ভাই তাঁদের আইনজীবিকে নিয়ে পুলিশ কমিশনারের দ্বারস্থ হলেন। উত্তরপাড়া থানা যাতে অবিলম্বে তদন্তের স্বার্থে সহযোগীতা করে সে বিষয়ে পুলিশ কমিশনারকে অনুরোধ জানানো হয়।
Related Articles
কেশিয়াড়িতে বোম ফেটে গুরুতর জখম ২ জন
পশ্চিম মেদিনীপুর , ১০ ফেব্রুয়ারি:- বোম ফেটে গুরুতর জখম হলেন দুজন। পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ির আনাড় এলাকার ঘটনা। এলাকার বাসিন্দা পুলিন জানার বাড়িতে বাজি তৈরির কারখানা চলত। বুধবার সকালে দুজন বাজি বানানোর সময় হঠাৎ করে কোনও ভাবে আগুন লাগে বাজিতে। বিকট শব্দে কেঁপে উঠে গোটা এলাকা, বিস্ফোরণের জেরে বাড়ির পাকার দেওয়াল ভেঙে যায়। উড়ে যায় […]
টেকনিক ও চাপের মুখে পারফরম্যান্সের ক্ষেত্রে ভারতের সেরা ব্যাটসম্যান দ্রাবিড় , মত রশিদ লতিফের।
স্পোর্টস ডেস্কষ, ৭ জুন:- ন’য়ের দশক থেকে এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে যাঁরা টেস্ট খেলেছেন, তাঁদের মধ্যে ব্যাটিং টেকনিকের কথা উঠলে সবার আগে আলোচনা হয় রাহুল দ্রাবিড়কে নিয়ে। টেস্টে তো বটেই, একদিনের আন্তর্জাতিকেও ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। খেলা ছেড়েছেন কয়েক বছর হল। তবে এখনও শুধু ভারতের ক্রিকেটপ্রেমী বা প্রাক্তন ক্রিকেটারদের কাছেই নয়, অন্যান্য দেশগুলিতেও […]
তিন রাজনৈতিক দলের প্রার্থী একই পরিবারের তিন জা, কাকে ভোট দেবে ধন্দে পরিবার।
হাওড়া, ১ জুলাই:- হাওড়ায় একই পরিবারের তিন বৌমা (তিন জা) এবার তিন যুযুধান রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নেমেছেন। কোন বৌমাকে ভোট দেবেন তা নিয়ে বেশ ধন্দে পড়ে গিয়েছেন পরিবারের অন্যান্য সদস্যরাও। পঞ্চায়েত ভোটে দম ফেলার ফুরসৎ নেই হাওড়ার সাঁকরাইল ব্লকের থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতের পোদরা সরকার পাড়ার বোস পরিবারে। তিন দলের প্রার্থী একই পরিবারের […]







