হুগলি , ৫ ডিসেম্বর:- রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রিষড়া গ্যাস অফিসের সামনে ব্যাপক বিক্ষোভ দেখালো তৃণমূল । শনিবার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, কৃষি আইন বাতিলের দাবি সহ একাধিক দাবিতে এদিন বিক্ষোভ দেখায় তৃণমূল দলের নেতা কর্মীরা। এদিন বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রিষড়া পুরসভার প্রশাসক বিজয় সাগর মিশ্র, উপপ্রশাসক জাহিদ হাসান খান, কো-অডিনেটার মনোজ গোস্বামি, শুভজিত সরকারসহ পুরসভার অন্যান্য সদস্য ও তৃণমূল দলের নেতা কর্মীরা।পুরপ্রশাসক বিজয় সাগর মিশ্র বলেন যেভাবে বিজেপির কেন্দ্রীয় সরকার মানুষের কথা না ভেবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াচ্ছে প্রথম থেকেই তার প্রতিবাদ জানিয়ে আসছে তৃণমূল।তৃণমূল সরকার সব সময় সাধারণ মানুষের পাশে আছে।
Related Articles
নিয়ন্ত্রণ হারিয়ে পুজোমণ্ডপে ঢুকে পড়লো ট্রাক, মাথায় হাত উদ্যোক্তাদের।
হাওড়া, ৩ অক্টোবর:- নিয়ন্ত্রণ হারিয়ে পুজোমণ্ডপে ঢুকে পড়লো ট্রাক, মাথায় হাত পুজো উদ্যোক্তাদের। ঘটনাটি ঘটে বুধবার আনুমানিক রাতে হাওড়ার রানীহাটীর ১১৬ নম্বর জাতীয় সড়কের কাছে। নাবঘড়া রাজার বাগান ক্লাবের পুজোমণ্ডপে পাথর বোঝাই ওই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে। এই দুর্ঘটনায় মণ্ডপের একাংশ ভেঙে পড়ে। মহালয়ার দিন রাতে এই ঘটনায় মাথায় হাত পুজো উদ্যোক্তাদের। খবর পেয়ে […]
ইয়াশ ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের ত্রান এবং ক্ষতিপূরণের ব্যবস্থার অগ্রাধিকার দিচ্ছে সরকার।
কলকাতা, ১৭ জুন:- রাজ্যের মৎস্য দপ্তর সাম্প্রতিক ইয়াশ ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের ত্রান এবং ভেসে যাওয়া মাছের আড়ৎ ভেঙে পড়া ট্রলার এবং নৌকোর জন্য ক্ষতিকর ক্ষতিপূরণের ব্যবস্থা করাকেই অগ্রাধিকার দিচ্ছে। এর পাশাপাশি বর্তমান করোনা আবহে রক্তের অভাব দূর করতে বিভিন্ন স্থানে রক্তদান শিবিরের আয়োজন করার উদ্যোগ নিয়েছে বলে মৎস্য মন্ত্রী অখিল গিরির জানিয়েছেন। তিনি বলেন […]
বিজেপিকে সুবিধা করে দিতেই বাংলার ভোটের ময়দানে নামছে মিম , বলছে রাজনৈতিক মহল।
কলকাতা , ৩ জানুয়ারি:- মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি আগেই জানিয়ে দিয়েছিলেন বাংলার বিধানসভা নির্বাচনে এবার প্রার্থী দেবেন তিনি। তা নিয়ে রাজ্য রাজনীতিতে জলঘোলা কিছু কম হয়নি। রাজ্যের অবিজেপি দলগুলি একযোগে সোচ্চার হয়েছিল বিজেপিকে সুবিধা করে দিতেই বাংলার ভোটের ময়দানে নামছে মিম। সেই বিতর্ক যে ধামাচাপা পড়ে গিয়েছে এমনও নয়। এরই মধ্যে রবিবার সকালে বাংলায় এসে […]









