কলকাতা , ২ ডিসেম্বর:- বিরসা মুন্ডার জন্মদিন ১৫ নভেম্বর রাজ্য সরকার ছুটি ঘোষণা করলো। আগামী বছর থেকে এই ছুটি পাওয়া যাবে। আজ অর্থ দফতর থেকে এই সংক্রান্ত বিঙ্গপ্তি প্রকাশ হয়েছে। সম্প্রতি বাঁকুড়া জেলা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন, ব্রিটিশ বিরোধী, আদিবাসী মুন্ডাদের বিদ্রোহের নেতা বিরসা মুন্ডার জন্মদিনে সরকার ছুটি দেবে। এদিন পঞ্চানন বর্মার জন্মদিন এ ও ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার। অর্থ দফতরের বিঙ্গপ্তিতে বলা হয়েছে, তাঁর জন্ম দিন ১ ফাল্গুন। সুতরাং প্রতিবছর ১৩ অথবা ১৪ ফেব্রুয়ারি এই ছুটি থাকবে। এই দুটি তারিখে যেদিন ১ ফাল্গুন পড়বে সেদিন ছুটি থাকবে।
Related Articles
চুঁচুড়া হাসপাতালে শুট আউট কাণ্ডে ধৃতদের আজ তোলা হল আদালতে।
সুদীপ দাস, ৯ আগস্ট:- চুঁচুড়ায় ইমামবাড়া সদর হাসপাতালে শুটআউট কান্ডে ধৃতদের আজ চুঁচুড়ার বিশেষ আদালতে তোলা হল। গতকালই জলপাইগুড়ি থেকে ঘটনায় মূল অভিযুক্ত সহ মোট চারজনকে গ্রেফতার করে চন্দননগর কমিশনাটের বিশেষ টিম। ঘটনার সূত্রপাত শনিবার। সেদিন সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য টোটন বিশ্বাস নামে এক দুষ্কৃতীকে চুঁচুড়া হাসপাতালে আনে পুলিস। গাড়িতে ছিল তার এক সঙ্গীও।স্বাস্থ্যপরীক্ষার পর […]
জ্যোতিপ্রিয় যাদের নাম বলেছে সবাইকেই ইডির জিজ্ঞাসা করা উচিত বলে মন্তব্য লকেটের।
হুগলি, ৩ নভেম্বর:- জ্যোতিপ্রিয় মল্লিক যাদের নাম বলছে ইডির তাদের জিজ্ঞাসা করা উচিত, দলীয় কর্মসূচিতে হুগলির বিজেপি কার্যালয়ে হাজির হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন হুগলির বিজেপি সাংসদ তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। আলিপুর কমান্ড হাসপাতালে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক পরীক্ষা করতে নিয়ে যাবার সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মমতাদি অভিষেক জানেন আমি নির্দোষ। বিজেপি […]
প্রকাশিত হল রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা।
কলকাতা , ৫ জানুয়ারি:- রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশিত হল। ২০২২ সালের সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৪৩ লক্ষ ৮১০ জন। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩ কোটি ৭৮ লক্ষ ৩৫১। মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৬৪ লক্ষ ৯৮ হাজার ৮১৭। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন […]











