প্রসেনজিৎ মাহাতো , ১ ডিসেম্বর:- ওডিশা এফসি–র ফরোয়ার্ড দিয়েগো মৌরিসিও দুরন্ত ফর্মে রয়েছেন। বৃহস্পতিবার এটিকে মোহনবাগানের বিরুদ্ধে তঁার শুরু থেকে খেলার সম্ভাবনাই বেশি। সেই মৌরিসিও–কে আটাকানোর পরিকল্পনা শুরু সবুজ–মেরুন শিবিরে। মৌরিসিও–র খেলার ভিডিও দেখেছেন ফুটবলাররা। ওডিশা ম্যাচের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রয় কৃষ্ণাদের। ডার্বি জয় অতীত। হাবাসের দলের ফোকাসে এখন ওডিশা এফসি। ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য। ওডিশা এফসি মূলত জুনিয়রদের নিয়ে দল গড়লেও ম্যাচটা হালকাভাবে নিতে নারাজ হাবাস। ডার্বিতে জয় এলেও ভুলত্রুটি নিয়ে আলোচনা করেছেন ফুটবলারদের সঙ্গে। হাবাসের দলের কাছে এখন কাঁটা বলতে একজনই। তিনি হলেন মৌরিসিও।
Related Articles
তবলাবাদক খুনে এবার গুজরাট রওনা দিলেন হাওড়া জিআরপি।
হাওড়া, ২৬ নভেম্বর:- ট্রেনের প্রতিবন্ধী কোচে বালির তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায় খুনের ঘটনায় এবার গুজরাট রওনা হলেন হাওড়া জিআরপি’র একটি তদন্তকারী দল। জিআরপি’র পাশাপাশি সিআইডি তদন্তভার নেয় এই মামলায়। ঘটনায় গুজরাট থেকে গ্রেফতার হন রাহুল ওরফে ভোলু। গুজরাট পুলিশ তাকে গ্রেফতার করে। রাহুল ওরফে ভোলু মূলত সিরিয়াল কিলার। ধৃতের বিরুদ্ধে আরেকটি খুনের মামলা রয়েছে। ধৃতের কাছ […]
হাওড়াতেও প্রধানমন্ত্রীর আবেদনে ‘জনতা কার্ফু’র ব্যাপক প্রভাব।
হাওড়া ,২২ মার্চ:- করোনা সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রীর আবেদনে আজ দেশ জুড়ে শুরু হয়েছে ১৪ ঘন্টার ‘জনতা কার্ফু’। সকাল সাতটা থেকে শুরু হয়েছে এই ‘জনতা কার্ফু’। চলবে রাত ৯টা পর্যন্ত। হাওড়াতেও সকাল থেকে এর প্রভাব পড়েছে। রাস্তাঘাট প্রায় শুনশান। গাড়ি চলাচল করছে না। বাতিল করা হয়েছে সব দূরপাল্লার ট্রেন। লোকাল ট্রেন চলছে কম। ফেরি চলাচল করবে […]
আগামী মাস থেকেই রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে ভ্যাকসিন।
কলকাতা, ১৮ জুন:- আগামী মাস থেকে বাড়ি বাড়ি গিয়ে বয়স্ক ব্যক্তিদের করোনার টিকা দেওয়ার কাজ শুরু হচ্ছে। বয়স জনিত সমস্যা সহ বিভিন্ন কারণে যে সমস্ত ব্যক্তিরা টিকাকেন্দ্রে গিয়ে করোনার টিকা নিতে পারছেন না মূলত তাদের জন্যই এই নতুন ব্যবস্থা চালু হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এখনো পর্যন্ত করোনা টিকা পাননি রাজ্যের প্রতিটি ব্লক স্তরে […]







