সুদীপ দাস , ৩০ নভেম্বর:- শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জী সহ তৃণমূলের অনেকেই এখন বিজেপি দলে আসতে চাইছেন। এদিন চুঁচুড়ায় এমনই বিস্ফোরক মন্তব্য করলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী। লকেটের এই বক্তব্যের পরেই তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে। লকেটের বিস্ফোরক বক্তব্যের পাল্টা দিতে অবশ্য ছাড়েননি তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জী। কল্যাণ ব্যানার্জী বলেন লকেট খুব ভালো অভিনেত্রী। তিনি শুনেছেন যে বিজেপি সাংসদ লকেট তার ঘনিষ্ঠ মহলে বলে বেড়াচ্ছেন যে আগামী ২০২১ সালে তৃণমূল আবার ক্ষমতায় আসছে আর মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী হচ্ছেন। আর আগামী লোকসভা ভোটে জিততে গেলে তার তৃণমূলের টিকিট পাওয়া দরকার। তবে লকেট ও কল্যাণ ব্যানার্জীর দুই বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি।
Related Articles
বার্লিনের আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন মেলায় অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গ।
কলকাতা, ৩ মার্চ:- দীর্ঘ বেশ কয়েক বছর পর বার্লিনের আন্তর্জাতিক বানিজ্য ও পর্যটন মেলায় অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গ। এই মেলাতে সাংস্কৃতিক–পর্যটন ক্ষেত্রে সবচেয়ে আকর্ষণীয় গন্তব্যস্থল হিসেবে পুরস্কৃত হচ্ছে রাজ্য। আন্তর্জাতিক স্তরের একটি পর্যটন সংস্থা এই পুরস্কার দিচ্ছে। বিশ্বের এই বৃহত্তম মেলা শুরু হচ্ছে ৭ মার্চ। চলবে ৯ মার্চ পর্যন্ত। বার্লিনে ৮ মার্চ রাজ্যের হয়ে এই পুরস্কার […]
আদ্যাপিঠে কম্বল ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
কলকাতা , ১৬ জানুয়ারি:- রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ প্রতিষ্ঠাতা অন্নদা ঠাকুর মহাশয়ের ১০০ তম সিদ্ধ দিবস এবং ৫৪ তম মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নর নারায়ণের মধ্যে কম্বল ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আদ্যাপীঠের ব্রহ্মচারী মুরাল ভাই। Post Views: 402
ভাটপাড়া পুরসভায় আস্থাভোটে জয়ী তৃণমূল।
উঃ২৪পরগনা,২ জানুয়ারি:- লোকসভা ভোটের পরে বনগাঁ, নৈহাটি, গারুলিয়া, কাঁচরাপাড়া, হালিশহর ও ভাটপাড়া পুরসভার দখল নেয়। চার মাসের মধ্যে শাসক দল পাঁচ পুরসভা পুনর্দখল করে। অবশেষে ভাটপাড়া পুরসভা দখল করে তৃণমূল জেলায় রাজনৈতিক এক আধিপত্যের বৃত্ত সম্পূর্ণ করল। অর্জুন-গড়ে পদ্মের নিশান কার্যত শূন্য হয়ে গেল। ৩৫ আসন বিশিষ্ট ভাটপাড়া পুরসভায় ২০১৫ সালের নির্বাচনে তৃণমূল পেয়েছিল […]







