কলকাতা , ২৬ নভেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের প্রত্যেক বাসিন্দাকে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনার কথা ঘোষণা করেছেন। নবান্নে আজ ওই প্রকল্পের স্মার্ট কার্ড প্রকাশ করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন রাজ্যের যেসব বাসিন্দা অন্য কোন স্বাস্থ্য প্রকল্পের আওতায় নেই তারা সকলেই স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আসার সুযোগ পাবেন। প্রত্যেক বাড়ির পরিবারের প্রধান মহিলার নামে স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড দেওয়া হবে। যা দেখিয়ে দিল্লির এইমস এবং ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজসহ রাজ্যের দেড় হাজার বেসরকারি হাসপাতালে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ মিলবে। ১ লা ডিসেম্বর থেকে রাজ্যে ক্যাম্প করে স্বাস্থ্য সাথী প্রকল্পের নাম তোলার কাজ শুরু হবে। মুখ্যমন্ত্রীর দাবি করেন সম্পূর্ন রাজ্যের নিজস্ব ব্যয়ে এই স্বাস্থ্য বীমা প্রকল্প চালানো হচ্ছে। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পকে কটাক্ষ করে তিনি বলেন ওই প্রকল্পের পুরো খরচ কেন্দ্রীয় সরকার বহন করেনা।
Related Articles
শীতলকুঁচিতে আত্মরক্ষাতেই গুলি চালাতে বাধ্য হয়েছে , উঠে এলো প্রাথমিক রিপোর্টে।
কলকাতা , ১০ এপ্রিল:-শিতলকুচির ঘটনায় আত্মরক্ষার্থে কেন্দ্রীয় বাহিনী গুলি চালাতে বাধ্য হয়েছে বলে প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে এই মর্মে রিপোর্ট দিয়েছেন বলে খবর। রিপোর্ট এ বলা হয়েছে তিন চারশ লোক কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরেছিল। দুপক্ষের লড়াই শুরু হয়। তা থামাতে বাহিনী গুলিচালালে চারজন গুলিবিদ্ধ হন। Post Views: 396
পুরশুরায় তৃণমূলের অনুষ্ঠানে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ ।
হুগলি , ১৭ জানুয়ারি:- হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব পুড়শুড়ায় একটি কম্বল বিতরণ অনুষ্ঠানে গিয়েছিলেন গরিব মানুষদের কম্বল বিতরণ করার জন্য। কম্বল বিতরণ অনুষ্ঠানের শেষে তিনি সেকেন্দারপুর মাঠে যান, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হবে। সভার প্রস্তুতি দেখতে। সেই সুযোগে বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতি কম্বল বিতরণ অনুষ্ঠানে হামলা চালায় এবং সেখানে ভাঙচুর […]
নগদ লক্ষাধিক টাকা সহ হাওড়া স্টেশন থেকে গ্রেফতার এক ব্যক্তি।
হাওড়া, ১৪ সেপ্টেম্বর:- লক্ষাধিক নগদ টাকা সহ হাওড়া স্টেশন থেকে গ্রেফতার হলেন এক ব্যক্তি। আরপিএফের রুটিন টহল দেওয়ার সময় হাওড়া রেলওয়ে স্টেশনের ৪ ও ৫ নম্বর গেট থেকে গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে। ছত্তিশগড়ের রায়পুরের বাসিন্দা ভাগীরথী সিনহা (৪৮) নামে ধৃত ওই ব্যক্তির কাছ থেকে পাওয়া যায় নগদ ৪৫ লক্ষ টাকা। আরপিএফ সূত্রে জানা গেছে, […]









