হাওড়া , ২৫ নভেম্বর:- মিম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রায় ৫০ জন। বুধবার হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু শাখার উদ্যোগে মধ্য হাওড়ার ১৯ নং ওয়ার্ডের টিকিয়াপাড়ায় আয়োজিত এক রক্তদান শিবিরে এরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায় তাঁদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন। ওই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু শাখার সভাপতি ইসলামুদ্দিন লালা জানান, এদিন হাওড়ার টিকিয়াপাড়ায় তাঁদের রক্তদান শিবিরে ইসরার হোসেনের নেতৃত্বে প্রায় ৫০ জন মিম থেকে তাঁদের দলে যোগ দেন। উল্লেখ্য, রক্তদান শিবিরে প্রায় ১০০ জন রক্তদাতা রক্তদান করেন।
Related Articles
বাড়িতে ক্রিকেটারদের চাঙ্গা রাখতে, ফিটনেসের অভিনব কৌশল দেখাচ্ছেন সঞ্জীব দাস।
সৌরভ রায়,১০ মে:- লকডাউনে ক্রিকেট বন্ধ থাকলেও, বাংলার ক্রিকেটারদের ফিটনেস সম্পূর্ণ বজায় রাখতে কোনও খামতি রাখেন নি সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। বাংলার ক্রিকেটারদের শারীরিক ও মানসিক ভাবে চাঙ্গা রাখতে সিএবি সভাপতির প্রচেষ্টায়, সকাল-বিকেল জোরকদমে অনলাইনে ট্রেনিং করাচ্ছেন বাংলার দলের ফিটনেস কোচ সঞ্জীব দাস। বাড়িতে যার যেমন পরিকাঠামো সেই পরিকাঠামোর মধ্যেই প্রত্যেক ক্রিকেটারকে নিজেদের […]
বিজেপির অভিযানের দিনে নবান্নে তালা ঝোলালেন মমতা ।
কলকাতা , ৭ অক্টোবর:- আগামীকাল নবান্ন অভিযান করবে বিজেপির যুবমোর্চা। কিন্তু সেই কর্মসূচির এক দিন আগে বৃহস্পতি ও শুক্রবার নবান্ন বন্ধ রাখার নোটিশ ঝুলিয়ে দিল রাজ্য সরকারের প্রশাসনিক আধিকারিকরা। নোটিশে বলা হয়েছে, আগামীকাল ও পরশু নবান্ন ডিপ ক্লিন ও স্যানিটাইজ করা হবে। তাই সব কর্মী ও অফিসাররা এই দু’দিন যেন নবান্ন চত্বরে না আসেন। এমন […]
ফের অন্ধকারে আইটি কর্মীর শ্লীলতাহানি ও অশালীন মন্ত্যবের অভিযোগ।
কলকাতা , ১৯ আগস্ট:- ফের সল্টলেক সেক্টর ফাইভে রাতের অন্ধকারে আইটি কর্মীর শ্লীলতাহানি ও অশালীন মন্ত্যবের অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার এক যুবক।গ্রেফতার করে বিধান নগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। ধৃত যুবকের নাম বাবু হালদার বাড়ি নারায়ণপুর এলাকায়। আজ ধৃতকে বিধান নগর কোর্টে তোলা হবে। পুলিশ সূত্রে খবর ,গতকাল রাত সাতটা নাগাদ দুই তরুণী আইটি […]






