হুগলি , ২২ নভেম্বর:- তৃণমূল, সিপিএম, কংগ্রেস সবাই একসাথে হয়েও কিছু করতে পারবে না। ২০০-র বেশী আসন নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি। দাবী হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জীর। রবিবার বিকেলে হুগলির চন্দননগরে বেশকয়েকটি পুজো মন্ডপ ঘরে দেখেন তিনি। চন্দননগর সুভাষপল্লীর পুজো মন্ডপে গিয়ে মায়ের দর্শন করেন সাংসদ। এখানে দাঁড়িয়েই তিনি সাংবাদিকদের বলেন পশ্চিমবঙ্গে বিজেপি একাই লড়ছে। বিরোধীরা সকলে একসাথে লড়লেও ২০০-র বেশী আসন নিয়ে পশ্চিমবঙ্গর ক্ষমতায় আসছে বিজেপি। পাশাপাশি এখানে দাঁড়িয়েই লকেট চ্যাটার্জী শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যান ব্যানার্জীকে কটাক্ষ করে বলেন ওনার মহিলাদের নিয়ে কথা ভালো লাগে, মহিলাদের গালাগাল করতে ভালো লাগে, যতবারই দেখি নাম ধরে ধরে এরকমভাবে কথা বলেন উনি সুস্থ হয়ে উঠুক এটাই বলবো। উনি তো গোলামি করে সাংসদ পদ পেয়েছেন, আগামীদিনে সেটুকুও চলে যাবে, যতউনি আমাকে গালাগালি দেবেন তত উনি মমতা ব্যানার্জীর কোলে থাকবেন, সেজন্যই উনি এরকম বলেন।
Related Articles
বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে হাওড়ার সাঁকরাইলে সিপিএমের অবরোধ।
হাওড়া, ৮ জানুয়ারি:- এবার রাস্তার দাবিতে হাওড়ার সাঁকরাইলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় সিপিএম নেতৃত্ব। তাঁদের অভিযোগ, প্রায় ৬ কিলোমিটার রাস্তার অবস্থা ভাঙাচোরা। ভাঙা রাস্তায় রোজই ঘটছে দুর্ঘটনা। রাস্তা সংস্কারের দাবিতে এদিন প্রায় ঘন্টাখানেক পথ অবরোধ করে বিক্ষোভ হয়। অভিযোগ, হাওড়ার সাঁকরাইল স্টেশন থেকে মানিকপুর পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তা গত তিন বছর ধরে […]
পুলিশকে করতালি দিয়ে অভিনন্দন হাওড়ায়।
হাওড়া,১৯ এপ্রিল:- করোনার রেড জোন হিসেবে চিহ্নিত হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকায় সমস্ত কিছু কড়া হাতে নিয়ন্ত্রণ করছে স্থানীয় পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই সেখানে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এলাকায় বাড়িতে বাড়িতে খাদ্যদ্রব্য, সবজি, মাছ-মাংস, মুদিখানার জিনিস পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে কেবলমাত্র ওষুধ এবং দুধ ছাড়া মানুষকে আর কিছুই কিনতে বাইরে বের হতে হচ্ছে না। যেভাবে পুলিশ […]
করোনা আক্রান্ত সিআর সেভেন
স্পোর্টস ডেস্ক , ১৪ অক্টোবর:- করোনা আক্রান্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগাল ফুটবল ফেডারেশন এ খবর জানিয়েছে। ৩৫ বছরের পর্তুগিজ তারকা সুইডেনের বিরুদ্ধে নামার জন্য প্রস্তুত হচ্ছিলেন। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় সুইডেনের বিরুদ্ধে আর খেলতে পারবেন না সিআর সেভেন।রোনাল্ডোর শারীরিক কোনও সমস্যা নেই বলেই জানানো হয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশন থেকে। আইসোলেশনে রয়েছেন রোনাল্ডো। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের তরফে […]









