হাওড়া , ২২ নভেম্বর:- আগামী ২৬ নভেম্বর দেশজুড়ে সাধারণ ধর্মঘটের সমর্থনে বামফ্রন্ট ও তাদের সহযোগী সংগঠনগুলির ডাকে আজ হাওড়ায় বালিখাল থেকে বি.গার্ডেন পর্যন্ত এক মহামিছিলের আয়োজন করা হয়। ওই মহামিছিলের নেতৃত্বে ছিলেন কমরেড শ্রীদীপ ভট্টাচার্য, বিপ্লব মজুমদার, ডাঃ জগন্নাথ ভট্টাচার্য সহ বামফ্রন্ট নেতৃবৃন্দ। বালিখাল থেকে সকাল ৯ টা নাগাদ শুরু হয় ওই মিছিল। এরপর জিটি রোড বরাবর ওই মিছিল প্রায় ১৬ কিমি. রাস্তা পরিক্রমা করে শেষ হবে শিবপুর বি.গার্ডেনের সামনে। উল্লেখ্য, জনগণের জীবন-জীবিকা ও ঐক্য রক্ষা করতে, দেশ ও দেশের সম্পদ রক্ষা করতে এবং কেন্দ্রীয় সরকারের সর্বনাশা নীতির বিরুদ্ধে আগামী ২৬ নভেম্বর দেশজুড়ে সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে। তারই সমর্থনে এদিন মহামিছিল হয় হাওড়ায়।
Related Articles
আইসিইউ-তে মহারণ! হাসপাতালে শুয়েই যুদ্ধ দেখার প্রস্তুতি চুঁচুড়ায়।
সুদীপ দাস, ১৮ ডিসেম্বর:- একেই বলে হয়তো ফুটবল পাগল বাঙালী। অলিগলি ছাড়িয়ে ফুটবল জ্বর এবার চিকিৎসা কেন্দ্রের ভিতর। রোগীদের কথা মাথায় রেখে বিশ্বকাপ ফাইনাল দেখানোর প্রস্তুতি আইসিইউ-র ভিতর। চুঁচুড়ার কপিডাঙ্গায় অজন্তা নার্সিং হোম কর্তৃপক্ষ রোগীদের অনুরোধে আইসিইউ-র ভিতরেই বড় স্ক্রিনে টিভি দেখার ব্যবস্থা করেছে। আজ সকাল থেকেই আইসিইউ-র ভিতর ফুটবল উন্মাদনা। অসুস্থ রোগীরাই আজ যেন […]
বেলুড় মঠেও পালিত যোগ দিবস।
হাওড়া, ২১ জুন:- প্রতি বছরের মতো এবারেও দশম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হল বেলুড় মঠের বিদ্যামন্দির ময়দানে। রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের সহযোগিতায় এনসিসি ইউনিটের পক্ষ থেকে আজ শুক্রবার ২১ জুন সকালে এই দিনটি উদযাপন করা হয়। বিদ্যামন্দিরের ছাত্ররা সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা এই অনুষ্ঠানে যোগ দেন। লালবাবা কলেজ, এম সি বিদ্যাপীঠ, ডনবসকো স্কুল, অগ্রসেন বিদ্যালয় […]
সরকার যখন করছে লক্ষীর ভান্ডার, বিজেপি সেখানে করছে কুৎসার ভান্ডার – মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৫ মে:- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফরকালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুনরায় নাম না কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। রাজ্যে হিংসা প্রসঙ্গে অমিত শাহের পূর্ববর্তী অভিযোগের জবাব দিয়েছেন তিনি। তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারের বর্ষপূর্তিতে আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নারী ও সমাজ কল্যাণ দফতরের তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী বলেন, […]









