সুদীপ দাস , ২২ নভেম্বর:- সকাল হতেই চন্দননগরে শুরু হয়েছে মহাষ্টমীর পুজোপাঠ। মন্ডপে-মন্ডপে পুরোহিতের মন্ত্রচ্চারন। কোন কোন মন্ডপে আবার রিতি মেনে অষ্টমী তিথিতে চলে কুমারী পুজো। সকাল থেকেই তাই পুজো দেখতে বিভিন্ন মন্ডপের সামনে উপস্থিত সাধারন মানুষ। আগামীকাল মহানবমী। জগদ্ধাত্রী মায়ের প্রধান পুজোপাঠ মহানবমীতেই সমাপন হয়। নবমীতেও অনেক বারোয়ারিতে কুমারী পুজো হয়ে থাকে। তাঁর আগে মহাষ্টমীর দিন সকাল-সকাল ঠাকুর দেখতে বেড়িয়েছে কচি-কাচারা। কোথাও কোথাও বড়দেরও দেখা মিলছে। তবে কোভিডের কারনে চন্দননগরের সেই চেনা ভিড় অষ্টমীর দিনও চোখে পড়লো না।
Related Articles
শেওড়াফুলির গঙ্গায় হাত বাড়ালেই ঝাঁকে ঝাঁকে গলদা চিংড়ি , মাছ ধরার জন্য হুরোহুরি মানুষের।
হুগলি , ১২ মার্চ:- সূর্যদেব সবে মাত্র অস্তাচলে। হঠাৎ গঙ্গার ঘাটে হুড়োহুড়ি। একটা ঘাট ছেড়ে পাশের ঘাট। পাশের ঘাট ছেড়ে তারপাশের ঘাট। বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা নামলেও গঙ্গার ঘাটে ঘাটে হঠাৎ ভীড় পুরুষ মহিলাদের। কেউ হাঁটু জলে নেমে পড়েছেন কেউ আবার খালি গায়ে কোমর পর্যন্ত ডুবিয়ে হাতড়ে বেড়াচ্ছেন জলের নীচে। কি হচ্ছে পাড়ে দাঁড়িয়ে কেউ […]
সুপার লিগের প্রথম ম্যাচেই সহজ জয় ইংরেজদের, ধরাশায়ী আইরিশরা ।
সৌরভ রায় , ৩১ জুলাই:- পরবর্তী ক্রিকেট বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লক্ষ্যে বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে গেল সুপার লিগের লড়াই। বিশ্বের ১৩টি দেশকে নিয়ে চলবে এই ক্রিকেট টুর্নামেন্ট। তার মধ্যে থেকে পয়েন্টের বিচারে আইসিসি ভারতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের জন্য ১০ টি দেশকে বেছে নেবে। প্রতিটি দেশ চারটি করে হোম সিরিজ ও চারটি করে অ্যাওয়ে সিরিজে অংশ […]
রক্তদান শিবিরকে কেন্দ্র করে হাওড়ায় দুষ্কৃতী হামলা।
হাওড়া , ১৬ আগস্ট:- রবিবার সকালে একটি রাজনৈতিক দলের রক্তদান শিবিরকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার বেলিলিয়াস রোড এলাকা।প্রকাশ্যেই ওই দলের দুই গোষ্ঠীর মারপিটের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে হাওড়া থানার পুলিশ সেখানে যায়। নামানো হয় র্যাফ। এখন পরিস্থিতি স্বাভাবিক বলে জানা গেছে। এই […]







