হুগলি , ২১ নভেম্বর:- ‘আমরা দাদার অনুগামী’। শুভেন্দু অধিকারীর নামে পোস্টার পড়ল হরিপালে। পোস্টারে লেখা রয়েছে, তোমার সাথেই কাটবে জীবন, তোমার মতই যত আসুক ঝঞ্ঝা-ঝড় প্লাবন, তোমার পথই পথ। তবে পোস্টার দেওয়া নিয়ে হরিপালের তৃনমূলের জয়হিন্দ বাহিনীর সভাপতি সরুপ মিত্র বলেন, রাতের অন্ধকারে যাঁরা শুভেন্দু অধিকারীর অনুগামী বলে পোস্টার মারে, তারা আসলে বিজেপির কর্মী। নন্দীগ্রামে দাদা যদি শুভেন্দু হতে পারে, তবে হরিপালের বুকে একটাই দাদা বেচারাম মান্না। মুখ্যমন্ত্রীর হাত ধরে হরিপাল ও সিঙ্গুরে যে উন্নয়ন করেছেন বেচারাম মান্না, তাতে তৃনমূল কর্মী থেকে সকলেই বেচারাম মান্না কে দাদা বলি।
Related Articles
দিল্লির ঘটনা নিয়ে হাওড়ায় শান্তি মিছিল হল বিমান বসু, প্রদীপ ভট্টাচার্যের নেতৃত্বে।
হাওড়া,২৮ ফেব্রুয়ারি:- দিল্লির ঘটনা নিয়ে দাঙ্গাবিরোধী শান্তি মিছিল হল হাওড়ায়। শুক্রবার বিকেলে বামফ্রন্ট, বামপন্থী সহযোগী দল ও জাতীয় কংগ্রেসের যৌথ উদ্যোগে এই দাঙ্গাবিরোধী শান্তি মিছিলের ডাক দেওয়া হয়। এই শান্তি মিছিলের নেতৃত্ব দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। এছাড়া বামফ্রন্ট, তার সহযোগী দল এবং জাতীয় কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ এদিনের […]
ডানকুনিতে অস্ত্র উদ্ধার।
হুগলি, ৩০ অক্টোবর:- তকাল রাতে মুর্শিদাবাদ গামী বাস থেকে আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করে STF, অফিসাররা ডানকুনি হাউজিং মোড় থেকে তাদের গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে ইম্প্রোভাইজড অস্ত্র সহ ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। জানা গেছে আগ্নেয়াস্ত্রগুলি পাটনা, বিহার থেকে নিয়ে আসা হয় এবং মুর্শিদাবাদে পৌঁছে দেওয়ার কথা ছিল। ডানকুনি থানার সহযোগীতায় এসটিএফ অভিযুক্তদের গ্রেফতারে সমর্থ […]
রাজ্যপালের হস্তক্ষেপে তড়িঘড়ি উপাচার্য নিয়োগ, চাকরিতে নিশ্চিন্ত চুঁচুড়ার সায়ন।
হুগলি, ১ সেপ্টেম্বর:- কেন্দ্র সরকারের চাকরি হয়েছে, শুধুমাত্র শংসাপত্রের জন্য যোগদান করতে পারছিলেন না, তাই রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন চুঁচুড়ার যুবক। আর সেই খবর প্রকাশ হওয়ার পরেই সায়ন কর্মকারকে ডেকে নিলেন রাজ্যপাল। স্বস্তির নিশ্বাস ফেলছে সায়ন ও তার পরিবার। চুঁচুড়া দক্ষিণায়ণের বাসিন্দা সায়ন কর্মকার কেন্দ্রীয় সরকারের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট (ডিআরডিও) এ পরীক্ষা দিয়ে মেধাতালিকায় এক […]








